শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

অফ-সাইডে গোল বাতিলের পর ব্রাজিলকে এগিয়ে দিলেন কুনিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৬:৫৮ এএম

শেয়ার করুন:

অফ-সাইডে গোল বাতিলের পর ব্রাজিলকে এগিয়ে দিলেন কুনিয়া

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পারফর্ম্যান্সে হতাশ করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। সেই একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে আজ হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সেলেসাওরা। ইগর থিয়াগোর বদলে আজ খেলছেন মাথেউস কুনিয়া। সেই কুনিয়ার পা থেকেই এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের প্রথম গোল। 

ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। মাঝমাঠ থেকে পাওয়া পাসে দারুণ এক দৌড়ে জালের দেখা পেয়েছিলেন রাফিনিয়া। তবে অফ-সাইডের কারণে তা বাতিল হয়। এদিকে রাফিনিয়া ২১ মিনিটের মাথায় দলকে ফের এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে গোলরক্ষককে পরাস্ত করে বল জালের লক্ষ্যে এগিয়ে দিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। 


বিজ্ঞাপন


এদিকে রাফিনিয়া মিস করলেও প্রথম গোলের দেখা পেতে ব্রাজিলকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। 

২৩ মিনিটের মাথায় ডি বক্সের সামনে বল পেয়ে দারুণ ড্রিবলিং করে বল নিয়ে ভিতরে ঢুকেন ভিনিসিয়ুস। শটও নিয়েছিলেন তিনি, তবে তা ফিরিয়ে দেন হাইতির গোলরক্ষক, কিন্তু হাতে রাখতে পারেননি, তখনই বল পেয়ে ফিরতি শটে গোল করেন কুনিয়া। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর