ফিফা বিশ্বকাপের চলমান আসরে প্রথম জয়ের খোঁজে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে এ ম্যাচে আজ সেলেসাওরা মাঠে নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্রাজিলের একাদশে ইবানেজক নিয়ে চমকে দিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে ইবানেজ সে ম্যাচে ভালো করতে পারেননি। তাই পরিবর্তন এনেছেন আনচেলত্তি। এছাড়া ইগর থিয়াগোকেও একাদশ থেকে বাদ দিয়েছেন ইতালিয়ান কোচ।
বিজ্ঞাপন
এ দুজনের পরিবর্তে আজ মাঠে নেমেছেন দানিলো ও মাতেউস কুনিয়া।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।




