শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের খোঁজে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের খোঁজে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় ম্যাচ জিতে অজিদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে টাইগারদের লক্ষ্য সিরিজের লড়াই টিকিয়ে রাখা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আগে বোলিং করেছে লাল-সবুজের দল। টাইগার বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছেন ম্যাট রেনশো ও টিম ডেভিড।

এ দুজনের মারকুটে ব্যাটীংয়ের সুবাদে স্বাগতিকদের ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছে সফরকারীরা। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার ব্যাটাররাও খেলছেন আক্রমণাত্মক মেজাজে। 


বিজ্ঞাপন


১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুর থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। এ দুজন মিলে গড়েছেন ৪৮ রানের ওপেনিং জুটি। ১৫ বলে ৪ চার আর ১ ছয়ে ৩০ রান করে তামিম আউট হন। এরপর ক্রিজে সাইফের সঙ্গী হন সৌম্য সরকার। তবে তিনি ইনিংস বড় করতে পারেননি। ৯ বলে ১৪ রান করে অ্যাডাম জাম্পার শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। 

দুই উইকেট হারানোর পর পারভেজ ইমনকে নিয়ে পরিস্থিতি সামলে নেন সাইফ। দুজন মিলে অজি বোলারদের বিপক্ষে জুটি গড়ে মারকুটে ইনিংস খেলেছেন। এ দুজন মিলে এখনো পর্যন্ত ৪৫ রান তুলেছেন স্কোরবোর্ডে। 

এ দুজনের মারকুটে খেলার সুবাদেই ১১ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে ওঠে ২ উইকেটে ১১৬ রান। সাইফ ৩৮ এবং ইমন ২৬ রানে ব্যাট করছেন। বাংলাদেশের প্রয়োজন ৫৪ বলে ৮১ রান।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর