অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে বোলিং করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ঝড়ো সূচনার আভাস দিয়েছিল অজিরা। দুই ওপেনার ২ ওভারেই তুলেছিলেন ২৭ রান। তবে তৃতীয় ওভারে উইকেট নিয়ে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। এরপর আঘাত হেনেছেন নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানও। টাইগার বোলারদের দাপটে ৩ উইকেট হারিয়ে এখন কিছুটা চাপে অস্ট্রেলিয়া।
ইনিংসের প্রথম ওভারেই নাসুমের বলে এক চার ও এক ছয়ে ১২ রান নিয়েছিলেন দুই অজি ওপেনার। দ্বিতীয় ওভারে খরুচে ছিলেন আব্দুল গাফফার সাকলাইনও। প্রথম দুই ওভারেই তাই অজিদের স্কোরবোর্ডে ওঠে ২৭ রান। তবে টাইগার বোলাররাও ফিরতে দেরি করেননি।
বিজ্ঞাপন
তৃত্য ওভারেই অজিদের ওপেনিং জুটি ভাঙেন নাসুম। তাঁর বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন জশ ইংলিস। আউট হওয়ার আগে ৬ বলে ১১ রান করেছেন তিনি। এরপর ক্রিজে আরেক ওয়পেনার মিচেল মার্শের সঙ্গী হন কুপার কনোলি। তবে কনোলিকে সেটই হতে দেননি নাহিদ রানা।
বাংলাদেশি এই পেসারের বলে ক্যাচ তুলে দিয়ে সিয়াফ হাসানের মুঠবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন কনোলি। ১ রান করে ফিরেন তিনি। এরপর মিচেল মার্শও নিজের ইনিংস বড় করতে পারেননি।
মার্শকে ফিরিয়েছেন মুস্তাফিজ। অজি অধিনায়ক ক্রিজে সেট হয়েছিলেন, তবে মুস্তাফিজের বএ ক্যাচ তুলে ফিরতে হয় তাকে। এই ক্যাচটিও নিয়েছেন সাইফই। ফেরার আগে মার্শ করেন ১৯ বলে ২০ রান। নাসুমের পর রানা-মুস্তাফিজদের আঘাতে দ্রুতই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেটে ৪৪ রান।




