শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

পেনাল্টিতে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:৩৫ এএম

শেয়ার করুন:

পেনাল্টিতে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

হারলে বিদায়ের শঙ্কা আরও বেড়ে যেত। এমন চাপের ম্যাচে শুরুতেই গোল খেয়ে বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ দিকেপাওয়া একটি পেনাল্টি থেকে গোল করে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে - সমতা আদায় করেছে হুগো ব্রুসের দল। এই ড্রয়ে নকআউট পর্বেওঠার আশা বাঁচিয়ে রাখল দুই দলই।

প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে - গোলে হেরে গ্রুপ’-তে কঠিন অবস্থায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে টিকেথাকতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে তারা। তবে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আফ্রিকার দলটি।


বিজ্ঞাপন


ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ডান প্রান্ত থেকে আসা একটি লম্বা থ্রো থেকে বল পেয়ে আক্রমণ গড়েন অ্যাডামহ্লোজেক। তার তৈরি সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার জালে বল জড়ান মিখাল সাদিলেক। চলতি টুর্নামেন্টে এটি এখন পর্যন্তদ্রুততম গোল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় দক্ষিণ আফ্রিকা। প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি ভালো সুযোগ পেলেও চেক রক্ষণভাগেরদৃঢ়তায় গোলের দেখা মেলেনি। ফলে - ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপের দলটি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চেক প্রজাতন্ত্রও ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছিল। ৪৭ মিনিটেপ্যাট্রিক শিকের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। পরে বদলি হিসেবে নামা এভিডেন্সমাকগোপার হেডও রুখে দেন চেক গোলরক্ষক।

ম্যাচের ভাগ্য বদলে যায় ৮০ মিনিটে। থাপেলো মাসেকোর শট ডি-বক্সের মধ্যে হাত দিয়ে আটকান চেক ডিফেন্ডার পাভেল শুলৎস।রেফারি সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার পক্ষে পেনাল্টি দেন। দুই মিনিট পর স্পট কিক থেকে নিখুঁত শটে সমতাসূচক গোল করেন তেবোহোমোকোয়েনা।


বিজ্ঞাপন


বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত - ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ফলে গ্রুপথেকে পরের রাউন্ডে ওঠার সমীকরণ এখনও জীবিত থাকল দক্ষিণ আফ্রিকা চেক প্রজাতন্ত্র দুই দলের জন্যই।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর