বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

দীর্ঘদিনের চোটজর্জর অবস্থা কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার এই প্রত্যাবর্তন ২০২৬ বিশ্বকাপ ক্যাম্পে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনে কলম্বিয়া পার্কে অনুষ্ঠিত অনুশীলনে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা। মারকিনিওস ও রাফিনিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে। অনুশীলন শেষে সাংবাদিকদের উদ্দেশে মজার ছলে নেইমার বলেন, “আমাকে মিস করেছ?”


বিজ্ঞাপন


তাঁর এই হালকা মন্তব্যে মাঠে উপস্থিত সাংবাদিক ও আলোকচিত্রীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কেউ কেউ বলে ওঠেন, “অবশেষে অপেক্ষার অবসান! হালেলুইয়া!”

মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলনে ফেরার একদিন পরই দলীয় অনুশীলনে যোগ দিয়ে আরেকটি বড় মাইলফলক অতিক্রম করলেন নেইমার। সতীর্থরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। করতালি ও মজার ‘ইনিশিয়েশন টানেল’ তৈরি করে বরণ করে নেন তাঁকে।

এখন সবার নজর শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের দিকে। নেইমার মাঠে নামবেন কি না এবং নামলে কত মিনিট খেলবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে তাঁর অনুশীলনে ফেরায় খেলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর