বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

‘মেসির জন্য এক নিয়ম, সবার জন্য কেন আরেক নিয়ম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

‘মেসির জন্য এক নিয়ম, সবার জন্য কেন আরেক নিয়ম’

বিশ্বকাপের উত্তাপের মাঝেই নতুন করে বিতর্কে জড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মিডফিল্ডার থেম্বা জওয়ানে লাল কার্ড দেখার পর তার ওপর দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। কোচ হুগো ব্রুস এই সিদ্ধান্তকে 'অতিরিক্ত কঠোর' বলে মন্তব্য করে রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যেখানে তিনি টেনে এনেছেন লিওনেল মেসিকে ঘিরে সাম্প্রতিক এক বিতর্কিত ঘটনাও। 

মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-০ গোলে হারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জওয়ানে ৮৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন। ম্যাচের পর তার আচরণকে আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।


বিজ্ঞাপন


এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ফুটবল ফেডারেশন। তারা আনুষ্ঠানিকভাবে শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। 

দলের প্রধান কোচ হুগো ব্রুস বলেন, জওয়ানের ওপর দেওয়া শাস্তি অত্যন্ত কঠোর। তার দাবি, 'মেক্সিকোর ডিফেন্ডার আগে ফাউল করলেও সিদ্ধান্ত একপাক্ষিকভাবে এসেছে।'

তিনি আরও বলেন, 'ঘটনাটি তিনি নিজে খেলোয়াড়ের সঙ্গে বসে দেখেছেন এবং এতে সরাসরি লাল কার্ড দেখানোর মতো পরিস্থিতি ছিল না।'

বিতর্ক আরও ঘনীভূত হয় যখন ব্রুস আর্জেন্টিনার লিওনেল মেসিকে ঘিরে একটি ঘটনার প্রসঙ্গ টানেন। তার মতে, 'একই ধরনের পরিস্থিতিতে মেসির ক্ষেত্রে কোনো শাস্তি বা ভিএআর রিভিউ হয়নি, অথচ জওয়ানের ঘটনায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তার ভাষায়, 'রেফারিংয়ের মধ্যে এমন পার্থক্য প্রশ্ন তৈরি করছে।'


বিজ্ঞাপন


জওয়ানে দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে মাঠে নামেন এবং মাত্র ২৩ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তখন দক্ষিণ আফ্রিকা আক্রমণে ছিল এবং কোচের দাবি অনুযায়ী, প্রতিপক্ষ ডিফেন্ডার তাকে আটকে রেখেছিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর