বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ভিসা না পাওয়ায় অধিনায়ক বাইরে, তবু ঘানার নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৮:৪৬ এএম

শেয়ার করুন:

GHANA-DMAIL
ম্যাচের শেষ দিকে ক্যালেব ইয়িরেঙ্কির একমাত্র গোলে ঘানা ১-০ ব্যবধানে হারিয়েছে পানামাকে। ছবি: সংগৃহীত

অধিনায়ক থমাস পার্টিকে ছাড়াই বিশ্বকাপ লড়াই মাঠে নামতে হয় ঘানাকে। কানাডার ভিসা না পাওয়ায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে ছাড়াই খেলতে হয় আফ্রিকার দেশটিকে। তবে সেই অনুপস্থিতি জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। যোগ করা সময়ের শেষ দিকে ক্যালেব ইয়িরেঙ্কির একমাত্র গোলে ঘানা ১-০ ব্যবধানে হারিয়েছে পানামাকে।

ভোরে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দুই দলের ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। বিশ্বকাপ তো বটেই, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়েও এর আগে কখনও একে অপরের বিপক্ষে খেলেনি ঘানা ও পানামা।


বিজ্ঞাপন


ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে দুই দল। তবে পরিসংখ্যানে স্পষ্ট আধিপত্য ছিল পানামার। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে থাকা দলটি বলের দখল রাখে ৬২ শতাংশ সময়, শট নেয় ১২টি, যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে র‍্যাংকিংয়ে ৭৩ নম্বরে থাকা ঘানা সাতটি শট নিয়ে মাত্র দুটি অন টার্গেট রাখতে সক্ষম হয়।

গোলশূন্য অবস্থায় ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মধ্যমাঠ থেকে আক্রমণের সূচনা করেন অ্যান্থনি সেমেনিয়ো। তার বাড়ানো বল বাঁপ্রান্তে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে নিচু ক্রস করেন থমাস আসান্তে। সেখানে ঠিক জায়গায় উপস্থিত থেকে জোরালো ফিনিশে বল জালে পাঠান ইয়িরেঙ্কি।

শেষ মুহূর্তের সেই গোলে উল্লাসে ফেটে পড়েন ঘানার সমর্থকেরা। অন্যদিকে দীর্ঘ সময় ম্যাচ নিয়ন্ত্রণ করেও ১-০ গোলের পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় পানামাকে।


বিজ্ঞাপন


ঘানার এই জয়কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে অধিনায়ক পার্টির অনুপস্থিতি। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকায় আগামী বছর আদালতে বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। যদিও এ নিয়ে ঘানা ফুটবল কর্তৃপক্ষ কিংবা ইংল্যান্ডের সংশ্লিষ্ট আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না, তবুও কানাডা কর্তৃপক্ষ তাকে ভিসা দেয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের বাইরে থাকতে হয়েছে ঘানার অধিনায়ককে।

এসটি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর