বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনা ও স্পেনও খারাপ শুরুর পর ট্রফি জিতেছিল: পর্তুগাল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৪:২৬ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা ও স্পেনও খারাপ শুরুর পর ট্রফি জিতেছিল: পর্তুগাল কোচ

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে শক্তিশালী দল গড়ে এসে ছিল পর্তুগাল। তবে প্রত্যাশার বিপরীতে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইউরোপের দলটি। ডিআর কঙ্গোর বিপক্ষে জয় হাতছাড়া করে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, 'দলের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে জয় তুলে নেওয়া।' তবে প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও তিনি বিচলিত নন। তার মতে, 'বিশ্বকাপের মতো বড় আসরে ধৈর্য ধরে নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা জরুরি।'


বিজ্ঞাপন


২০১০ সালে স্পেন ১-০ তে সুইজারল্যান্ডের কাছে হেরে এবং ২০২২ কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা ১-০ তে সৌদি আরবের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার কথা মার্টিনেজ স্মরণ করিয়ে বলেন, 'অতীতে আর্জেন্টিনা ও স্পেনও বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছিল। তাই এই ড্রকে বড় ধাক্কা হিসেবে না দেখে সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে চাই।'

ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে পর্তুগাল কোচ বলেন, 'শুরুটা ভালো করেছিল তার দল এবং দ্রুত গোলও পেয়ে যায়। কিন্তু সেই গোলের পর আক্রমণে আগ্রাসন কমে যায়। খেলোয়াড়রা বলের দখল ধরে রাখার দিকে বেশি মনোযোগী হয়ে পড়ায় প্রতিপক্ষের বক্সে যথেষ্ট আক্রমণ গড়ে তোলা সম্ভব হয়নি। এর সুযোগ নিয়ে কঙ্গো ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে।'

প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি সেট পিস থেকে সমতা ফেরায় ডিআর কঙ্গো। বিশ্বকাপ ইতিহাসে এটিই ছিল তাদের প্রথম গোল। মার্টিনেজ স্বীকার করেন, 'সেট পিস পরিস্থিতিতে প্রতিপক্ষ দারুণ কার্যকর ছিল এবং সেই সুযোগ কাজে লাগিয়েই গোল আদায় করে নিয়েছে।'

তবে দ্বিতীয়ার্ধে নিজের দলের পারফরম্যান্সে কিছুটা সন্তুষ্ট তিনি। তার ভাষ্য, বিরতির পর পর্তুগাল বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেছে এবং গোলের সুযোগও তৈরি করেছে। যদিও শেষ পর্যন্ত জয়ের দেখা মেলেনি। শেষ পর্যন্ত এই ড্রকে শিক্ষা হিসেবেই দেখছেন মার্টিনেজ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর