বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

৬ মিনিটেই এক গোল, পর্তুগালকে এগিয়ে নিলেন নেভেস 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১১:২৫ পিএম

শেয়ার করুন:

৬ মিনিটেই এক গোল, পর্তুগালকে এগিয়ে নিলেন নেভেস 

ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে খুব একটা সময় নিল না পর্তুগাল। খেলা শুরুর ষষ্ঠ মিনিটে কঙ্গোর গোলবারে বল ঢুকিয়ে দলকে গোল এনে নিলেন পর্তুগালের জোয়াও নেভেস।

নেতোর পাস থেকে গোল করেছেন নেভেস। পর্তুগালের হয়ে পিএসজি মিডফিল্ডারের এটি চতুর্থ গোল। 


বিজ্ঞাপন


ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে আজ বুধবার রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আফ্রিকার প্রতিনিধি কঙ্গোর মুখোমুখি হয়েছে পর্তুগাল। ছয় মিনিটে গোল দিয়ে নকআউট পর্বের পথে যেন আত্মবিশ্বাসী সূচনা করতে রবার্তো মার্তিনেজের দল। 

পর্তুগালের শক্তির কেন্দ্রবিন্দুতে আছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে একের পর এক রেকর্ড গড়া এই ফরোয়ার্ডের সামনে রয়েছে আরেকটি অনন্য অধ্যায় লেখার সুযোগ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন। কিন্তু বিশ্বকাপ ট্রফি এখনও অধরা। সেই অপূর্ণতা পূরণের লক্ষ্য নিয়েই এবার মাঠে নেমেছেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর