বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একদিনের ক্রিকেটে ২-১ ব্যবধানে অজিদের হারানোর পর এবার পালা টি-টোয়েন্টির। সে লক্ষ্যে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে আজ মাঠে নামছে দুই দল। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।

অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাসের। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তাঁর বদলে আজ নেতৃত্বের দায়িত্ব পালন করছেন হৃদয়। 


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। 

বাংলাদেশ একাদশ-

সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মাহেদী হাসান, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ-


বিজ্ঞাপন


মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং স্পেন্সার জনসন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর