বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

‘মেসিকে নিয়ে কী বলব, তা ভাষায় প্রকাশ করা কঠিন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

‘মেসিকে নিয়ে কী বলব, তা ভাষায় প্রকাশ করা কঠিন’

ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ মাঠে নেমেছিল ২০২৬ সালের আসরে নিজেদের প্রথম ম্যাচে। আর শিরোপা ধরে রাখার মিশনে খেলতে নেমেই উড়ন্ত সূচনা পেল আলবিসেলেস্তেরা। আলজেরিয়ার বিপক্ষে দাপুটে পারফর্ম করেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে সব আলো একাই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। ফুটবল জাদুকর বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। তাতেই বনে গেছেন মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক।

মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি জিতে নিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। তবে ম্যাচটি জিতলেও তা একেবারেই সহজ ছিল না বলেই ম্যাচ শেষে জানিয়েছেন স্কালোনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড

আরও পড়ুন- সেনেগালের বিপক্ষে জোড়া গোলে ইতিহাস গড়লেন এমবাপে

তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তারা ভালো খেলে, ভালো একটি দল। তারা দারুণ লড়াই করেছে। চূড়ান্ত ফলাফল দেখে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা আসলে ততটা সহজ ছিল না।’

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেই ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই হারের কথা স্মরণ করিয়ে স্কালোনি বলেন, ‘প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। কোনো না কোনোভাবে এটা আপনাকে প্রভাবিত করে। কাতারে আমাদের প্রথম ম্যাচের ধাক্কাটা মনে ছিল। তবে এই জয় আমাদের স্বস্তি দিয়েছে এবং সামনে কী আসছে, তা নিয়ে আরও শান্ত ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।’


বিজ্ঞাপন


এদিকে ৩৯ ছুঁই ছুঁই মেসির বিশ্বকাপের শুরুতেই দুর্দান্ত পারফর্ম্যান্স নিয়ে স্কালোনি বলেন, ‘মেসিকে নিয়ে কী বলব, তা ভাষায় প্রকাশ করা কঠিন। গত ২০ বছর ধরে সে আমাদের এমন সব দৃশ্য দেখিয়ে আসছে, যা আমরা প্রায় স্বাভাবিক বলে ধরে নিয়েছি। কিন্তু এগুলো স্বাভাবিক নয়। তাকে খেলতে দেখলে সবাই অনুপ্রাণিত হয়।’

এদিকে প্রথম ম্যাচে জিতলেও বাকি টুর্নামেন্টের লক্ষ্য ঠিক রাখছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। দলের সবাই খুশি। আজ অনেক খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া গেছে। আশা করছি, পরের ম্যাচেও জিততে পারব। তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আরও অনেককে সুযোগ দেওয়ার মতো অবস্থানে থাকতে পারব।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর