বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

আলজেরিয়ার বিপক্ষে জোড়া গোলে রোনালদোর পাশে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৮:৩১ এএম

শেয়ার করুন:

আলজেরিয়ার বিপক্ষে জোড়া গোলে ব্রাজিলিয়ান রোনালদোকে ছুঁলেন মেসি

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দুই অর্ধ মিলিয়ে ইতোমধ্যেই দুই গোল করেছেন মেসি। আর জোড়া গোলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। 

মেসি আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ম্যাচের ১৭ মিনিটে। তাঁর এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের জালের দেখা পান এই কিংবদন্তি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি। 


বিজ্ঞাপন


আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ১৪ তে উন্নীত করেছিলেন মেসি। এরপর নিজের দ্বিতীয় গোলে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন ১৫। 

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল করে মিরোস্লাভ ক্লোসার পরেই ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। আর আলজেরিয়ার বিপক্ষে জোড়া গোলে সেই রেকর্ডেই ভাগ বসিয়েছেন মেসি। 

আজ আলজেরিয়ার বিপক্ষে আর একটি গোল করেলি ক্লোসার রেকর্ড ছুবেন মেসি। 

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়লেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে শুরুর একাদশে থাকা এই মহাতারকা বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনন্য কীর্তি গড়েছেন।


বিজ্ঞাপন


একই সঙ্গে দেশের জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে স্পর্শ করেছেন আরেকটি বিরল মাইলফলক। তার আগে এই রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভা। তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন মেসি।

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ডের মালিক হওয়া মেসির সামনে এবার ভাঙার অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি ঐতিহাসিক অর্জন।

২০২২ বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে আর্জেন্টিনাকে শিরোপা জেতান লিওনেল মেসি। এবারের আসরেও তার নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে আলবিসেলেস্তেরা। নিজের ষষ্ঠ বিশ্বকাপেও ১০ নম্বর জার্সিতেই মাঠে নেমেছেন তিনি। বিশ্বকাপে রেকর্ড পঞ্চমবার এই জার্সি পরে খেলতে নেমে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে এরই মধ্যে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। এবার সেই সংখ্যা আরও বাড়বে, আর রেকর্ডটিও নিয়ে যেতে পারেন অন্যদের ধরাছোঁয়ার বাইরে।

অ্যাসিস্টের রেকর্ডেও ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত তার অ্যাসিস্ট সংখ্যা আটটি, যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ। একই সংখ্যক অ্যাসিস্ট রয়েছে ম্যারাডোনারও। এবারের আসরে আর একটি অ্যাসিস্ট করলেই দেশটির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হবেন মেসি। আর দুটি অ্যাসিস্ট করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার আসনেও বসবেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর