২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর এই হাই-ভোল্টেজ উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির দল মুখোমুখি হচ্ছে আফ্রিকার শক্তিশালী দেশ আলজেরিয়ার।
বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল ৭:০০ টায়। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়াম (অ্যারোহেড স্টেডিয়াম) থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ইতিহাস বলছে, কাল হারবে আর্জেন্টিনা! জেনে নিন পেছনের কারণ
আরও পড়ুন- প্রথম ম্যাচে আর্জেন্টিনার একাদশে যারা
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা ২০২৬ সালে দুর্দান্ত ফর্মে রয়েছে। নিজেদের শেষ ৪টি আন্তর্জাতিক ম্যাচের সবকটিতেই জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা, যার মধ্যে জাম্বিয়াকে ৫-০ এবং আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার রেকর্ড রয়েছে। বিশ্বকাপের মঞ্চে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ ঈর্ষণীয়। বিগত টুর্নামেন্টগুলোতে আফ্রিকান দলগুলোর বিপক্ষে টানা ৬টি ম্যাচে জয় পেয়েছে তারা।
এদিকে আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভ্লাদিমির পেটকোভিচের অধীনে খেলা দলটি এই মাসেই নেদারল্যান্ডসকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে এবং শেষ ৪ ম্যাচে ক্লিনশিট রেখে নিজেদের রক্ষণভাগের শক্তির প্রমাণ দিয়েছে। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে মেসিদের ম্যাচটি তাই রোমাঞ্চকর হতে চলেছে। স্কালোনির অধীনে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন শুরু দেখতে জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন কোটি ভক্ত।
বিজ্ঞাপন
বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের ম্যাচটি টেলিভিশনের পর্দায় খুব সহজেই উপভোগ করতে পারবেন। বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে। আলজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচটি দেখতে পারবেন এসব চ্যানেলেই।
ব্যস্ততার কারণে কিংবা হাতের কাছে টেলিভিশন না থাকায় অনেকেই হয়তো ভাবছেন খেলা দেখা মিস হয়ে যাবে। তবে প্রযুক্তির এই যুগে আপনার হাতের স্মার্টফোনটিই হতে পারে মেসিদের ম্যাচ দেখার সেরা মাধ্যম। ঘরে-বাইরে, অফিসে কিংবা যাতায়াতের পথে মোবাইলে সামান্য সাবস্ক্রিপশনে ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।
টিভির বাইরেও ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে সুবিধা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে ম্যাচ দেখতে পারবেন ভক্তরা। রবির মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপে থাকছে সরাসরি সম্প্রচার।
এদিকে যেসব দর্শক এসব ডিজিটাল প্ল্যাটফর্মে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচটি দেখতে বিপাকে পড়বেন তারা নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন অ্যাপ এবং ইউটিউব লাইভেও খেলা দেখতে পারবেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে লাইভ সার্চ করেও দেখা যাবে খেলা।




