মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার খেলা কবে কখন, দেখে নিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার খেলা কবে কখন, দেখে নিন

ফিফা বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। এরই মধ্যে মাঠে নেমেছে ব্রাজিল, জার্মানি ও স্পেনের মতো শক্তিশালী দলগুলো। তবে ফুটবলপ্রেমীদের অপেক্ষা ছিল একটাই, কবে মাঠে নামবে আর্জেন্টিনা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা বিশ্বকাপের ‘জে’ গ্রুপে জায়গা পেয়েছে তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা। সবচেয়ে বড় খবর হলো, আগামীকাল বুধবার (সকাল ৭টা) থেকেই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কারা, খেলাগুলো বাংলাদেশ সময় কখন এবং কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার সম্পূর্ণ বিবরণ নিচে দেয়া হলো।


বিজ্ঞাপন


আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আফ্রিকার পরাশক্তি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। আর্জেন্টিনা বনাম আলজেরিয়া বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল (বুধবার, ১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায়। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচের সময়সূচি ২২ জুন রাত ১১টা, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। ২৮ জুন সকাল ৮টা আর্জেন্টিনা বনাম জর্ডান। গ্রুপপর্ব পার করে গেলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এ খেলবে আর্জেন্টিনা।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্বের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। সমর্থকদের সুবিধার্থে সম্পূর্ণ সময়সূচি নিচে সাজানো হলো:

১. আর্জেন্টিনা বনাম আলজেরিয়া 
তারিখ ও সময়: ১৭ জুন ২০২৬, বুধবার সকাল ৭:০০ টা (বাংলাদেশ সময়)।
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি।

২. আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
তারিখ ও সময়: ২২ জুন ২০২৬, সোমবার রাত ১১:০০ টা (বাংলাদেশ সময়)।
ভেন্যু: এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস 


বিজ্ঞাপন


৩. আর্জেন্টিনা বনাম জর্ডান
তারিখ ও সময়: ২৮ জুন ২০২৬, রবিবার সকাল ৮:০০ টা (বাংলাদেশ সময়)।
ভেন্যু: এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর