২০২৬ ফিফা বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ‘গ্রুপ এইচ’-এর পুঁচকে দল কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে স্প্যানিশ শিবিরে সবচেয়ে বড় খবর- ১৮ বছর বয়সী টিনএজ বিস্ময় লামিন ইয়ামালকে মূল একাদশে না রেখে বদলি খেলোয়াড়দের তালিকায় (বেঞ্চে) রেখেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
গত এপ্রিল মাসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইয়ামাল, উইলিয়ামস এবং ভিক্টর মুনোজ- তিনজনই ইনজুরি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও কোচ আজ শুরু থেকেই তাদের নিয়ে কোনো ঝুঁকি নেননি। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে তাদের মাঠে নামানো হতে পারে।
বিজ্ঞাপন
আক্রমণভাগে আজ স্পেনের ফ্রন্ট লাইনের দায়িত্বে থাকছেন রিয়াল সোসিয়েদাদের অভিজ্ঞ ফরোয়ার্ড মিকেল ওয়েরজাবাল। এছাড়া মাঝমাঠে অ্যালেক্স বােনার পরিবর্তে তরুণ তারকা গাভিকে বেছে নিয়েছেন স্প্যানিশ বস।
অন্যদিকে, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রূপকথা লিখে প্রথমবার বিশ্বকাপে পা রাখা কেপ ভার্দে দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন তাদের দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা রায়ান মেন্দেস।
দুই দেশের অফিশিয়াল লাইন-আপ:
স্পেন একাদশ (৪-৩-৩):
উনাই সিমন (গোলরক্ষক), মার্কোস ইয়োরেন্তে, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফেরান তোরেস, গাভি, মিকেল ওয়েরজাবাল।
বিজ্ঞাপন
কেপ ভার্দে একাদশ (৪-৪-২):
ভোঝিনহা (গোলরক্ষক), দিনেই বোর্হেস, রবার্তো লোপেস, সিডনি ক্যাব্রাল, স্টিভেন মোরেরা; কেভিন পিনা, জোভানে ক্যাব্রাল, জামিরো মনটেইরো, ল্যারোস দুয়ার্তে, ডাইলন লিভরামেন্টো, রায়ান মেন্দেস (অধিনায়ক)।




