রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’- নারী গণকের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’- নারী গণকের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ মিয়ামিতে এক অদ্ভুত ঘটনার ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছেন ব্রাজিলের জনপ্রিয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি দাবি করেছেন, একটি বিশাল ইউএফও মাদারশিপ মাঠের মাঝে নেমে আসবে এবং শত শত মানুষকে অপহরণ করে নিয়ে যাবে।

ব্রাজিলের বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট ভো বাহিয়ানা (আসল নাম এলিসাঙ্গেলা দে সৌজা) তার ইনস্টাগ্রামে ২৩ মিলিয়নের বেশি ফলোয়ারদের কাছে একটি ভিডিও শেয়ার করেছেন। ২ জুন শেয়ার করা সেই ভিডিওতে তিনি বলেন, একটি স্বপ্নে তিনি দেখেছেন যে মিয়ামিতে বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালীন আকাশ থেকে বিশাল একটি মহাকাশযান নেমে আসবে। এতে থাকবে ১০০ জনের বেশি এলিয়েন। তারা মাঠ থেকে ৭০০ জনেরও বেশি মানুষকে (খেলোয়াড়, রেফারি ও দর্শকসহ) তুলে নিয়ে যাবে এবং পরে আবার ফিরিয়ে দেবে।


বিজ্ঞাপন


তিনি স্পষ্ট সতর্ক করে বলেছেন, “২৪ জুন ২০২৬ সালে মিয়ামির স্টেডিয়ামে যাবেন না। দূরে থাকুন।”

সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ভবিষ্যদ্বাণীকে ব্রাজিল বনাম স্কটল্যান্ডের গ্রুপ সি ম্যাচের সঙ্গে যুক্ত করেছেন। এই ম্যাচটি ২৪ জুন ২০২৬ তারিখে মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। ব্রাজিল ফেভারিট দল হওয়ায় এই ম্যাচ ঘিরে উন্মাদনা থাকবে বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডও ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে।

ব্রোবাইবল নামক মিডিয়া আউটলেট এই খবর প্রকাশ করার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর কনটেন্ট ক্রিয়েটর জে ক্লে তার টিকটক ভিডিওতে এ নিয়ে কথা বলায় এক মিলিয়নের বেশি ভিউ পায়। প্রথমে তিনি বিষয়টি নিয়ে আতঙ্কিত মনে হলেও পরে বলেন, হয়তো এটি “নেগেটিভ টাইমলাইন” এর সঙ্গে যুক্ত ছিল যা এখন বদলে গেছে। তিনি আরও জানান, ভো বাহিয়ানা নাকি পরে বলেছেন তারিখ ২৪ জুন থেকে ২৬ জুনে সরে যেতে পারে।


বিজ্ঞাপন



২০২৪ সালের জানুয়ারিতে মিয়ামি মলের ঘটনা এখনও অনেকের মনে আছে। সেখানে বড় পুলিশি উপস্থিতি দেখে অনেকে এলিয়েনের গুজব ছড়িয়েছিলেন। পরে জানা যায়, কিছু কিশোর আতশবাজি ফাটিয়েছিল। এই পুরনো ঘটনা নতুন করে মনে করিয়ে দিয়েছে এই ভবিষ্যদ্বাণী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর