রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

সৌম্যর পর পাওয়ার প্লেতে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

সৌম্যর পর পাওয়ার প্লেতে ফিরলেন তামিম

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল শান্ত। তবে ব্যাত হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ম্যাচের প্রথম ওভারেই সাজঘরে ফিরেন সৌম্য সরকার। এরপর পাওয়ার প্লের বাকি ওভারগুলো তানজিদ তামিমকে নিয়ে জুটি গড়ে কাটান শান্ত। তবে দশম ওভারের শেষ বলে আউট হন তামিমও। 

আগে ব্যাট করতে নেমে ম্যাচের চতুর্থ বলেই সাজঘরের পথ ধরেন সৌম্য। জাভিয়ের বার্টলেটের বলে বোল্ড হয়ে আউট হন তিনি। ফেরার আগে করেছেন ৪ বলে ২ রান। 


বিজ্ঞাপন


এরপর ক্রিজে আরেক ওপেনার তামিমের সঙ্গী হন শান্ত। দুজনে মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে রান বাড়ান। অজি বোলারদের বিপক্ষে দেখেশুনেই খেলেছেন তারা। 

তবে পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলেই বাঁধে বিপত্তি। ম্যাট রেনশর বলে ক্যাচ তুলে দেন তামিম যা মুঠোবন্দী করেন মেরেডিথ। তামিম আউট হন ২০ বলে ১৯ রান করে। এরপর ক্রিজে শান্তর সঙ্গী হন লিটন দাস। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৫৩ রান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর