রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

হেক্সা মিশনে প্রথম ম্যাচেই হোঁচট, ৪৮ বছর পর যে লজ্জা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:২৮ এএম

শেয়ার করুন:

হেক্সা মিশনে প্রথম ম্যাচেই হোঁচট, ৪৮ বছর পর যে লজ্জা ব্রাজিলের

ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সবকটি (২৩টি) আসরে অংশ নেওয়ার অনন্য কীর্তি রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বমঞ্চে নিজেদের উদ্বোধনী ম্যাচে বরাবরই অপ্রতিরোধ্য ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে যেন এক ভিন্ন সমীকরণ দেখল ফুটবলবিশ্ব। এই ড্রয়ের ফলে যেমন অক্ষুণ্ণ থাকলো ৯২ বছরের এক অজেয় রেকর্ড, তেমনি ভেঙে গেল কয়েক দশকের পুরনো এক চেনা ঐতিহ্য।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সাধারণত পয়েন্ট হারায় না- এই চেনা ধারণার বাইরে গিয়ে এবার মরক্কোর সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে। তবে অফিশিয়াল পরিসংখ্যান বলছে, বরং দীর্ঘ ৪৮ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করার লজ্জার রেকর্ডের মুখোমুখি হতে হল আনচেলত্তির ব্রাজিলকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো ব্রাজিল

আরও পড়ুন- গ্রুপ পর্ব পেরোলেই আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা, প্রতিপক্ষ যে দল

ব্রাজিলের শতবর্ষী ফুটবল ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে তারা সর্বশেষ হেরেছিল আজ থেকে ঠিক ৯২ বছর আগে, ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে! সেবার টুর্নামেন্টটি শুরুই হয়েছিল সরাসরি নকআউট ফরম্যাটে। আর নিজেদের প্রথম ম্যাচেই স্পেনের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল সেলেসাওরা। সেটিই ছিল বিশ্বমঞ্চের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের শেষ পরাজয়। এরপর থেকে বিগত ৯২ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার এক জাদুকরী দুর্গ গড়ে তুলেছে ‘হলুদ-সবুজ’ জার্সিধারীরা।

ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। ১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে দেশের ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের কারণে কেবল রিও ডি জেনিরোর খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়েছিল। ফলে নিজেদের প্রথম ম্যাচেই যুগোস্লাভিয়ার কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল তারা। আর ১৯৩৪ সালে স্পেনের কাছে সেই হারের পর থেকেই মূলত নিজেদের প্রথম ম্যাচটিকে একটি ‘অজেয় দুর্গ’ বানিয়ে ফেলে সেলেসাওরা।


বিজ্ঞাপন


HKu5pOOWoAAaCXY

তবে ড্রয়ের খতিয়ান ঘাটলে দেখা যায়, মরক্কো ম্যাচের আগে ব্রাজিল বিশ্বকাপে তাদের সর্বশেষ প্রথম ম্যাচ ড্র করেছিল ১৯৭৮ সালে। ইতিহাসের পাতা থেকে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের ড্রগুলো দেখে নেওয়া যাক:

১৯৭৪ বিশ্বকাপ: যুগোস্লাভিয়ার বিপক্ষে ০-০ গোলে ড্র।

১৯৭৮ বিশ্বকাপ: সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র।

১৯৭৮ সালের পর থেকে বিগত ৯টি বিশ্বকাপে (১৯৮২ থেকে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত) নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার শতভাগ রেকর্ড ছিল ব্রাজিলের। ফলে দীর্ঘ ৪৮ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করার তেতো স্বাদ পেল সেলেসাওরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর