রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

ভিনির গোলে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধ শেষে সমতায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:৫৩ এএম

শেয়ার করুন:

ভিনির গোলে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধ শেষে সমতায় ব্রাজিল

বিশ্বকাপের উন্মাদনা যেন আজ বেড়ে গেছে আরও এক ধাপ। এবারের আসরে আজই প্রথম মাঠে নেমেছে ব্রাজিল। হেক্সা মিশনে গ্রুপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নামে সেলেসাওরা। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সমর্থকদের হতাশই করেছেন। যদিও প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। তবে প্রথম ৪৫ মিনিটের খেলায় মাঠের লড়াইয়ে এগিয়ে ছিল এটলাস লায়ন্সরাই। 

ম্যাচের শুরু থেকেই দারুণ সৃজনশীলতায় ব্রাজিলের বিপক্ষে লড়েছে মরক্কো। প্রথম ১০ মিনিটে তো সেলেসাওদের উপর রীতিমত ছড়ি ঘুরিয়েছেন আশরাফ হাকিমিরা। এটলাস লায়ন্সরা যেখানে দারুণ সব ড্রিবলিং আর নিখুঁত সব শটে ভক্তদের মনে আশা জোগাচ্ছিলেন তখন কার্লো আনচেলত্তির শিষ্যরা ভুগছিলেন বল দখলে রাখতেই। এমনকি ভুল পাসও ছিল অনেক। প্রথম ১০ মিনিটের বেশিরভাগ সময় বল ছিল মরক্কোর নিয়ন্ত্রণে। 


বিজ্ঞাপন


তবে প্রথম ১০ মিনিট শেষে সেলেসাওরা যেন নিজেদের গুছিয়ে নিতে শুরু করে। বল দখলে আক্রমণে যেতে থাকে তারা। চতুর্দশ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল ব্রাজিল। 

প্রতিপক্ষ ফুটবলারদের কাটিয়ে দারুণ এক পাস ভাসিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে মরক্কোর গোলপোস্টের একেবারে সামনে ভেসে আসা সেই বলে নিজের মাথা ছোয়াতে ব্যর্থ হন ইগর থিয়াগো। এদিকে ব্রাজিল যখন কেবলই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে তখন গোলের দেখা পায় মরক্কো। 

ব্রাজিলের রক্ষণকে বোকা বানিয়ে প্রথম গোল পায় দলটি। মাঝমাঠে বল পেয়ে চুলচেরা পাস দেন ব্রাহিম দিয়াজ। সেই পাস ধরে ইসমাইল সাইবারি যখন সামনে এগোচ্ছেন তখন তাঁর সামনে ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার ছাড়া আর কেউ নেই। প্রতিপক্ষের চেষ্টা প্রতিহত করতে ডি বক্সের বাইরেও বেরিয়ে এসেছিলেন বেকার। তবে শেষ রক্ষা হয়নি। দারুণ ফিনিশিংয়ে গোল করেন সাইবারি। 

এদিকে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিল ভেঙে পড়েনি। হাইড্রেশন ব্রেকের পর গুছিয়ে খেলতে শুরু করে দলটি। আর ৩২ মিনিটে দলকে সমতায় ফেরান ভিনি। ৩২ তম মিনিটে নিজের ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বুলেট গতির এক শটে জালের দেখা পান। ভিনির এই গোল ঠেকানোর চেষ্টা করেও সফল হতে পারেননি ইয়াসিন বৌনো। 


বিজ্ঞাপন


এদিকে দুই দল সমতায় ফেরার পর মরক্কো ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে। তবে ব্রাজিলের খেলায় তেমন ঝাঁজ খুঁজে পাওয়া যায়নি। এটলাস লায়ন্সরা যখন দল হিসেবে দারুণ সমন্বয় করেছেন সেখানে ব্রাজিল বেশ ভুগেছে মাঝমাঠে। এদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন লুকাস পাকেতা। দারুণ এক ভলিতে জালের দেখা প্রায় পেয়েই গিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। তবে ইয়াসিন বৌনোর ক্ষিপ্রতায় বেঁচে যায় মরক্কো। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় সমতায়। 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর