বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে আজ মাঠে নামছে ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

বিশ্বকাপে আজ মাঠে নামছে ব্রাজিল 

উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে ইতোমধ্যেই বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠেছে। গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনা আজ রাতে বাড়বে আরও কয়েকগুণ। কেননা, শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামছে ল্যাটিন আমেরিকার অন্যতম পরাশক্তি ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) জয়ের মিশন শুরু করার লক্ষ্যে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে খেলতে নামবে সেলেসাওরা।

গ্রুপ ‘এফ’-এ ব্রাজিলের আজকের ম্যাচটি এবারের বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচ। সেলেসাওরা আজ মুখোমুখি হবে আসরের অন্যতম দল মরক্কোর। গত কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল আফ্রিকার উদীয়মান পরাশক্তি দল মরক্কো।


বিজ্ঞাপন


ইতালিয়ান মাস্টারমাইন্ড ও কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটিই ব্রাজিলের প্রথম বিশ্বকাপ মিশন। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বেশ কয়েকজন প্রধান তারকার ইনজুরি ভোগাচ্ছে সেলেসাও স্কোয়াডকে। তবে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার রাফিনিয়ার মতো ফরোয়ার্ডদের নিয়ে গঠিত ব্রাজিলের আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগের জন্যই ত্রাস। ব্রাজিলকে আজ পরীক্ষা দিতে হবে মরক্কোর জমাট রক্ষণ ও কাউন্টার অ্যাটাকিং ফুটবলের বিরুদ্ধে।

অন্যদিকে, গত ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবার আরও পরিপক্ক। আশরাফ হাকিমি ও হাকিম জিয়েশদের নিয়ে গড়া এই আফ্রিকান দলটি যেকোনো পরাশক্তিকে স্তব্ধ করে দিতে ওস্তাদ। ফলে প্রথম ম্যাচেই ফুটবলপ্রেমীরা এক তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ও নান্দনিক ম্যাচের অপেক্ষা করছেন।

বিশ্বকাপের মঞ্চে শুভসূচনার রেকর্ড ব্রাজিলের বরাবরের মতোই দুর্দান্ত। বিগত বেশ কয়েকটি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার চমৎকার রেকর্ড রয়েছে সেলেসাওদের। আজ বাংলাদেশ সময় ভোর ৪.০০ ঘটিকায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর