বিশ্বকাপের মাঠে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে ১২ জুন (শুক্রবার) দিবাগত রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে স্বাগতিক দলটি। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা।
ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। তবে হতাশায় ডুবে যাওয়ার আগেই ঘুরে দাঁড়ায় কানাডা। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ম্যাচটি ড্রয়েই শেষ হয়।
বিজ্ঞাপন
এই এক পয়েন্ট নিয়েই বিশ্বকাপের প্রথম অধ্যায় শেষ করল কানাডা। আগামী ম্যাচগুলোতে স্বাগতিকরা খেলবে আরও স্বপ্ন নিয়ে।
অন্যদিকে বসনিয়া দলে মূল একাদশে জায়গা হয়নি জেকোর। তবে দ্বিতীয়ার্ধে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া বসনিয়া দলও ইতিবাচক ফলের লক্ষ্যেই মাঠে নেমেছে।
কানাডার একাদশ
ম্যাক্সিম ক্রেপিউ (গোলরক্ষক), অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন।
বিজ্ঞাপন
বসনিয়া ও হার্জেগোভিনা একাদশ
নিকোলা ভাসিলজ (গোলরক্ষক), তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।
এমআই




