বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

চমক রেখে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

চমক রেখে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষ করে টাইগাররা উড়াল দিবে জিম্বাবুয়ের উদ্দ্যেশ্যে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আজ বৃহস্পতিবার একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের জন্য বিসিবির ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। এছাড়া রঙিন পোশাকে দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়ও দ্বিতীয়বারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন। হৃদয় সবশেষ টেস্ট দলে ডাক পেয়েছিলেন ২০২৪ সালে, মুশফিকুর রহিম চোটে পড়ায় কপাল খুলেছিল তাঁর। তবে দলে থাকলেও সেবার খেলা হয়নি তার। সব ঠিক থাকলে এবার হয়তো তাঁর অভিষেকটা হয়েই যাবে। 


বিজ্ঞাপন


তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট সিরিজের দলে থাকছেন না দলের তিন পেসার তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম ও নাহিদ রানা। ওয়ার্ক-লোড ম্যানেজম্যান্টের কারণেই তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। এই তিন পেসারের সঙ্গে বিশ্রামে থাকছেন টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী মিরাজও। 

এদিকে আসন্ন এই টেস্ট দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। সবশেষ পাকিস্তান সিরিজে চোটের কারণে খেলতে পারেননি হাসান। মিরাজের পরিবর্তে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকছে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের কাঁধে। আর পেসার হিসেবে খালেদ, হাসান, রবিউলের সঙ্গে আরও থাকছেন অভিজ্ঞ ইবাদত হোসেন চৌধুরী। 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর