ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে দুই দল যেখানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। এরপর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে খেলছে দুই দল। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে।
বিজ্ঞাপন
ওয়ানডে সিরিজ শেষে আগামী আগামী ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া দুই পেসার রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিব থাকছেন না চোটের কারণে।
এই দুই পেসারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। দুর্দান্ত ফর্মে থাকা রানা ক্যারিয়ারে এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন একটি।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।




