বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ বাতিল

অস্ট্রেলিয়া পুরুষ দল যখন বাংলাদেশ সফরে ব্যস্ত, ঠিক তখনই নারী ক্রিকেটে এলো বড় পরিবর্তন। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আইসিসির আন্তর্জাতিক সূচিতে বড় রদবদলের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ নারী দলের বিপক্ষে আগামী অক্টোবরে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

আইসিসি শ্রীলঙ্কায় প্রথমবার আয়োজিতব্য নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জুন-জুলাই থেকে পিছিয়ে ফেব্রুয়ারি ২০২৭-এ নিয়ে গেছে। এই বড় টুর্নামেন্টের প্রস্তুতি মাথায় রেখে অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করেছে।


বিজ্ঞাপন


পূর্বনির্ধারিত সূচি অনুসারে, ৯ থেকে ২২ অক্টোবর ব্রিসবেন ও সিডনিতে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল।

নতুন সূচিতে অনুযায়ী, ওয়ানডে সিরিজ বহাল রয়েছে (আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায়)। টি-টোয়েন্টি সিরিজ পুরোপুরি বাতিল করা হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজের ফাঁকা সময়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নারী দলকে আমন্ত্রণ জানিয়েছে। অক্টোবরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এই দুই দল। এছাড়া আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে অজি নারীরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর