বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

অজিদের ব্যাটিং বিপর্যয়, শূন্য রানে নেই তিন উইকেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

অজিদের ব্যাটিং বিপর্যয়, শূন্য রানে নেই তিন উইকেট

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। সিরিজের প্রথম ম্যাচেও তিনি টস জিতেছিলেন, তখন বেছে নিয়েছিলেন ফিল্ডিং। বৃষ্টি আইনে ৮৬ রানে ওই ম্যাচ হারের পর আজ টস জেতার পর সিদ্ধান্তেও বদল এসেছে তার। তবে সেভাবে সুবিধা করতে পারেনি সফরকারীরা। 

দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে শুরুতেই চরম চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম তিন ওভারেই তিন উইকেট হারিয়ে অজিরা ০ রানে ৩ উইকেটে পরিণত হয়েছে। 


বিজ্ঞাপন


তাসকিন আহমেদ প্রথম আঘাত হানেন ম্যাথু শর্টকে দিয়ে। ইনিংসের মাত্র তৃতীয় বলে দুর্দান্ত এক ইনসুইংয়ে শর্টের স্টাম্প উড়িয়ে দেন তিনি। আগের ম্যাচের মতো এবারও তাসকিনের বলেই অস্ট্রেলিয়ার উইকেট ভাঙল। 

এরপর মুস্তাফিজুর রহমানের জাদু। দ্বিতীয় ওভারে কপার কুনোলিকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন কাটার মাস্টার। ঠিক পরের ওভারেই ম্যাট রেনশকেও একই ভাগ্যবরণ করতে হয়, আবারও লিটনের অসাধারণ ক্যাচে। তিন ব্যাটারই খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭ রান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর