বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা তাদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আইসল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রেরআলাবামা রাজ্যের অবার্ন শহরের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে। স্থানীয় সময় জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি, যা বাংলাদেশসময় ১০ জুন সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অন্যতম প্রধান আকর্ষণ লিওনেল মেসি। হন্ডুরাসের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিরকারণে তিনি মাঠে নামেননি, তবে আইসল্যান্ডের বিরুদ্ধে কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন মেসি খেলবেন। যদিও মেসিরখেলার সময়কাল এখনো নির্ধারিত হয়নি, কারণ বিশ্বকাপের আগে তাঁকে ঝুঁকিতে ফেলতে চায় না আর্জেন্টিনা দল


বিজ্ঞাপন


এই ম্যাচটি শুধুমাত্র জয়ের জন্য নয়, বরং বিশ্বকাপের আগে দলের খেলোয়াড়দের ফিটনেস, ছন্দ এবং সামগ্রিক প্রস্তুতি যাচাই করারএকটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে মেসি, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল এবং নিকো পাজদের মতো খেলোয়াড়দের ফিটনেসনিয়ে আর্জেন্টিনা শিবিরে নজর রাখা হয়েছে।

বিশ্বকাপের মূল ম্যাচগুলো বাংলাদেশে সময় টিভি, বিটিভি টি-স্পোর্টসে সম্প্রচারিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে টফি বায়োস্কোপের মাধ্যমে দেখা যাবে। তবে এই আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক সম্প্রচার ঘোষণাএখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ থেকে কোনও টিভি চ্যানেলে না দেখালেও আর্জেন্টিনা  ভক্তরা মোবাইলে দেখতে পাবেন। যারা খেলা মোবাইল বা অনলাইনেদেখতেচান, তারা সহজেই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। টিওয়াইসি স্পোর্টস, ফুবোটিভি, ভিক্সে ফুটমবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি দেখা যাবে। এছাড়া ইন্টারনেটে এই ম্যাচ দেখার যাবে খুব সহজে। গুগল ক্রোমথেকেSportzfy অ্যাপ ডাউনলোড করে ঝামেলা ছাড়াই খেলা দেখা যাবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর