সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফরাসি ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফরাসি ডিফেন্ডার

লিভারপুল ছেড়ে ৪ বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে সম্মত হয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। আলোচনার সাথে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই মেগা ট্রান্সফারের সত্যতা নিশ্চিত করেছে।

রবিবার রাতের ঐতিহাসিক নির্বাচনে ৬৫% ভোট পেয়ে জয়ী হওয়ার পর পেরেজ সমর্থকদের কথা দিয়েছিলেন যে নির্বাচিত হলে তার প্রথম সাইনিং হবেন লিভারপুলের এই সেন্টার-ব্যাক। চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ২৭ বছর বয়সী এই তারকা। আর পেরেজের ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবারই (৯ জুন) তার রিয়াল মাদ্রিদে আগমনের অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে। 


বিজ্ঞাপন


ধারণা করা হচ্ছে, এই ঘোষণার সাথেই পেরেজ তার সেই বহুল প্রতীক্ষিত ১৫০ মিলিয়ন ইউরোর রহস্যময় নতুন ‘মেগা গ্যালাক্টিকো’র নামও বিশ্ববাসীর সামনে উন্মোচন করবেন। ডাগআউটে জোসে মরিনহোকে আনার জন্য বেনফিকাকে ১৫ মিলিয়ন ইউরো দেওয়ার আলোচনার মাঝেই কোনাতের এই চুক্তি রিয়াল ডিফেন্সকে আরও ইস্পাতকঠিন করে তুলবে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার মাধ্যমে কোনাতে তার ফরাসি জাতীয় দলের এক ঝাঁক সতীর্থকে ড্রেসিংরুমে পাচ্ছেন। মাদ্রিদের ‘মিনি ফ্রান্স’ শিবিরে তিনি পাশে পাবেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, অরেলিয়েন চুয়ামেনি এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর