সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম

দীর্ঘ সময় ধরে নানা আলোচনা, সমালোচনা বিতর্কের মধ্য অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পরবাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জিতে সভাপতি হলেন তামিম ইকবাল।

এই নির্বাচনে তামিম সর্বোচ্চ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন এবং একক প্রার্থী হিসেবে সভাপতি পদে অধিষ্ঠিতহন। এই পদে তিনি বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিয়েছেন।


বিজ্ঞাপন


বিসিবিকে অনেকেইবাপের দোয়াক্রিকেট বোর্ড হিসেবে আখ্যা দিয়েছেন, যা বোর্ডের কার্যক্রমে অনিয়ম প্রভাবশালীদের প্রভাব থাকারইঙ্গিত দেয়। তামিম এই সমালোচনাকে গুরুত্ব দিয়ে বোর্ডকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি চান, বিসিবি যেনবাপের দোয়াথেকে উঠে এসেক্রিকেটের দোয়াহয়ে ওঠে, অর্থাৎ ক্রিকেটের সঠিক উন্নয়ন স্বচ্ছতা প্রতিষ্ঠা পায়।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'অবশ্যই, জানি যে (বিসিবিকে) অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা অবশ্যই তাদের ব্যক্তিগতমতামত। দেখি, বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে।'

তিনি আরও বলেন, 'অনুভূতি অবশ্যই ভাই... মানে এটা একটা দায়িত্ব।। অনুভূতি খুব আলাদা কিছু নেই যে আমি এখন কিছু হয়েছিবা বড় কোনো কিছু হয়ে গিয়েছি। আমার মনে হয় এটা অনেক বড় দায়িত্ব। আর যেহেতু সময়-সময়ে আমি অনেক কথা বলেছি, তাইআমার মনে হয় এখন সেটা প্রমাণ করার সময়।'

ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা সম্পর্কে তামিন বলেন, 'আমি সময়ে-সময়ে আপনাদের সঙ্গে আমার পদক্ষেপ, পরিকল্পনা আমার ইচ্ছা কীকী, সেগুলো সব জানাব। অ্যাডহক কমিটির প্রধান থাকতেই কিছু কাজ শুরু করে দিয়েছি। সেগুলো আশা করি দ্রুত শেষ করতে পারব।'


বিজ্ঞাপন


'আর এখন আসলে সব পরিকল্পনা বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি ওয়াদা করছি, এসব নিয়ে সময়ে-সময়ে আপনাদেরসব জানাব যে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ আপনারাও এই দেশের ক্রিকেটের বড় অংশীদার।'

তামিম ইকবালের সভাপতি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে নতুন নেতৃত্বের সূচনা হলো। তিনি দেশের ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একক প্রার্থী হওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বী বা ভোটাভুটি হয়নি, যা বোর্ডের মধ্যে তার গ্রহণযোগ্যতারপ্রতিফলন।

সাবেক টাইগার অধিনায়ক তামিম ইতোমধ্যে জানিয়েছেন যে, তিনি বিসিবির কার্যক্রমে স্বচ্ছতা দক্ষতা আনার জন্য কাজ করবেন।খেলোয়াড়দের কল্যাণ, যুব ক্রিকেটের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনিবোর্ডের সব স্তরে পরিবর্তন এনে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর