রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (৭ জুন)। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন ভোটাররা।

চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর শুরু হয় ভোত গণণা যা শেষ হয়েছে সন্ধ্যা ছয়টায়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।


বিজ্ঞাপন


ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। এই ক্যাটাগারিতে পরিচালক পদ ছিল ১২ টি। ১২টি পদের বিপরীতে লড়েছেন ১৬ জন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তিনি পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া  দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। 

 এদিকে মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৪ জন।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর