বাংলাদেশের ইস্পোর্টস অঙ্গনে উৎসবের ঢেউ তুলে শেষ হলো ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’।
গ্যারেনা আয়োজিত এই জমকালো টুর্নামেন্টে সারা দেশ থেকে এক লাখেরও বেশি দল অংশ নেয়।
বিজ্ঞাপন
কয়েক সপ্তাহের তীব্র প্রতিযোগিতার পর দুই দিনব্যাপী ফাইনালে দেশের শীর্ষ ১২টি দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়াই করে। এলিমিনেশন ও ম্যাচ প্লেসমেন্টের পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছে ‘স্ট্র হ্যাটস’ দল। অপরদিকে দুর্দান্ত পারফরম্যান্সে রানার্স-আপ হয়েছে ‘টাইটান ইস্পোর্টস ক্লাব’।
চ্যাম্পিয়ন ‘স্ট্র হ্যাটস’ পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ টাকা, আর রানার্স-আপ ‘টাইটান ইস্পোর্টস ক্লাব’ পেয়েছে ১২ লাখ টাকা।
বিজয়ী এই দুই দল এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আসন্ন ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ। আগামী ১৫ থেকে ১৮ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসর। সেখানে ১০ লাখ মার্কিন ডলারের বিশাল প্রাইজপুল নিয়ে বিশ্বের শীর্ষ দলগুলোর মুখোমুখি হবে বাংলাদেশের তরুণ গেইমাররা।




