বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

স্কালোনির প্ল্যান-বি: চার আর্জেন্টাইনকে প্রস্তুত থাকার নির্দেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

স্কালোনির প্ল্যান-বি: চার আর্জেন্টাইনকে প্রস্তুত থাকার নির্দেশ

মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে যখন মাত্র কয়েক দিন বাকি, তখন চোট জর্জরিত আর্জেন্টিনা শিবিরে সতর্কতামূলক ‘মাস্টারপ্ল্যান’ সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে স্কোয়াডের চোটের তালিকা নিয়ে কোচিং স্টাফদের মনে আশা থাকলেও, কোনো কিছুকেই ভাগ্যের হাতে ছেড়ে দিতে রাজি নন স্কালোনি। টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্ত (১ দিন আগে) পর্যন্ত কোনো ফুটবলার ছিটকে গেলে বা অসুস্থ হলে জরুরি ভিত্তিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চারজন ব্যাকআপ বা রিজার্ভ খেলোয়াড়কে স্ট্যান্ডবাই থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

জরুরি ডাক পাওয়ার অপেক্ষায় থাকা এই চার ‘স্ট্যান্ডবাই’ ফুটবলার হলেন: এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস ক্যাপালদো এবং মাক্সিমো পেরোনে। এই চারজন মূল ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা না পেলেও, ফিফার প্রাথমিক ৫৫ জনের তালিকায় ছিলেন, যার ফলে নিয়মানুযায়ী জরুরি মুহূর্তে তারা মূল দলে ঢোকার সুযোগ পাবেন।


বিজ্ঞাপন


রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান এবং হামবুর্গের মিডফিল্ডার নিকোলাস ক্যাপালদো ইতিমধ্যেই জাতীয় দলের সাথে যুক্তরাষ্ট্রের কানসাসে অবস্থান করছেন। সেখানে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য দলের বাকি পাঁচ ফুটবলারের সাথে অনুশীলন করছেন তারা। কোচিং স্টাফদের একদম হাতের নাগালে থাকায় যেকোনো জরুরী পরিস্থিতিতে এদের দ্রুত স্কোয়াডে যুক্ত করা সম্ভব হবে। বিশেষ করে ক্যাপালদোকে প্রথম প্রীতি ম্যাচের একাদশেও দেখা যেতে পারে, যা মূলত নির্ভর করছে ডিফেন্ডার গনজালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনার শারীরিক ফিটনেসের ওপর।

অন্যদিকে, অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগ জিতে স্বপ্নের মতো মৌসুম শেষ করা ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং ইতালিয়ান ক্লাব কোমো-র মিডফিল্ডার মাক্সিমো পেরোনেকে নিজ নিজ ক্লাবেই সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। দলের অন্যতম তরুণ ভরসা নিকোলাস পাজ যদি তার হাঁটুর ইনজুরি থেকে সময়মতো পুরোপুরি সেরে উঠতে না পারেন, তবে প্রথম পছন্দ হিসেবে সরাসরি স্কোয়াডে ঢুকবেন বুয়েন্দিয়া। 

আর মাঝমাঠের প্রধান তারকা লিয়েন্দ্রো পারেদেস বর্তমানে পেশীর টানে ভুগছেন। পারেদেস বা অন্য কোনো সেন্ট্রাল মিডফিল্ডার যদি বিশ্বকাপের আগে শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে না পান, তবে তার বিকল্প হিসেবে কোমো-র পেরোনেকে মাঝমাঠের দায়িত্ব বুঝিয়ে দেবেন লিওনেল স্কালোনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর