বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

মুস্তাফিজ-তাসকিনদের জন্য দুঃসংবাদ, দায়িত্ব ছাড়লেন টাইগার কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

গুঞ্জন সত্য হলো বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব ছাড়লেন তিনি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শন টেইট। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি প্রমাণিত হলো।

বৃহস্পতিবার ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে টেইট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, তিনি এরই মধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কোচিংয়ের প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, টেইটের স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ে সিরিজে তালহা দায়িত্ব পালন করবেন।

তালহা জুবায়ের বাংলাদেশের হয়ে ৬টি ওয়ানডে ও ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঘরোয়া ক্রিকেটের সঙ্গে জড়িত রয়েছেন। গত বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে যুক্ত আছেন।

৬ জুন বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। এরপর ১৭, ১৯ ও ২১ জুন হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

শন টেইটের অধীনে বাংলাদেশের পেসাররা ভালো উন্নতি করেছিলেন, বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর