মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করেছেন ছয়জন কাউন্সিলর। এর ফলে ৭ জুনের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে আইনি লড়াই শুরু হয়েছে। গত ১৬ মে বিসিবি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে জানায়, আগামী ৭ জুন সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। একই দিন ফলাফলও ঘোষণা করা হবে। 


বিজ্ঞাপন


তবে এই তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ছয়জন কাউন্সিলর। মঙ্গলবার অবকাশকালীন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক যোগ হবেন। পরবর্তীতে এই ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রিটের শুনানির পর আদালত কী নির্দেশ দেন, তার ওপর নির্ভর করছে আগামী ৭ জুনের নির্বাচন অনুষ্ঠিত হবে কি না।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর