মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

ভিসা না পেলেও বিশ্বকাপের দল ঘোষণা করল ইরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

ভিসা না পেলেও বিশ্বকাপের দল ঘোষণা করল ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপের দরজায় কড়া নাড়ছে ইরান। কিন্তু বড় একটি সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা। গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ায় এখনো কোনো ফুটবলার ভিসা পাননি। এই অনিশ্চয়তার মধ্যেই সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। আর দলে জায়গা হয়নি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার সারদার আজমুনের।

ইরানের কোচ আমির ঘালেনোই সোমবার ২৬ জনের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। দলে রয়েছেন অভিজ্ঞ তারকা মেহদি তারেমি ও আলিরেজা জাহানবাখশ। কিন্তু বাদ পড়েছেন ৯১ ম্যাচে ৫৭ গোল করা সারদার আজমুন। প্রাথমিক দলেও তার নাম ছিল না, চূড়ান্ত দলেও জায়গা হয়নি।


বিজ্ঞাপন


এমনকি ইরানের ভাইস প্রেসিডেন্ট আবদুলকারিম হোসেইনজাদেহ আজমুনকে দলে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন। তবু কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন তা আমলে নেয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, সরকারের প্রতি ‘আনুগত্যহীনতার’ অভিযোগে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। আজমুন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলছেন। এর আগে মার্চ মাসেও তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

৩৩ বছর বয়সী মেহদি তারেমি বর্তমানে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলছেন। সাবেক ব্রাইটন উইঙ্গার আলিরেজা জাহানবাখশও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।

ইরান দল কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে যাওয়া, নিরাপত্তা ও ভিসা নিয়ে অনিশ্চয়তায় ছিল। ফিফা শুরুতে অ্যারিজোনায় প্রশিক্ষণ শিবিরের পরিকল্পনা করলেও ইরানের আবেদনের পর তা বদলে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় করা হয়েছে।

বিশ্বকাপ আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে। ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।


বিজ্ঞাপন


ইরানের স্কোয়াড:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেইন কানায়ানি, শোজা খালিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, রামিন রেজায়িয়ান।
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাইদ এজাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি।
ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, মেহদি তারেমি, শাহরিয়ার মোঘানলু।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর