শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

৬৯ বছরে যা হয়নি সেটাই হচ্ছে এবারের ব্যালন ডি’অরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

৬৯ বছরে যা হয়নি সেটাই হচ্ছে এবারের ব্যালন ডি’অরে

১৯৫৬ সালে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউস প্রথম ব্যালন ডি’অর জয়ী হওয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষে এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সাধারণত প্রতি বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর মূল প্রতিষ্ঠান গ্রুপ লেকিপ এই আয়োজন করে থাকে। লন্ডনে কোন ভেন্যুতে অনুষ্ঠানটি হবে তা এখনো জানানো হয়নি।


বিজ্ঞাপন


গত কয়েক দশক ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দাপটে মুখরিত ছিল ব্যালন ডি’অর। তবে গত বছর এই পুরস্কার জিতে চমক সৃষ্টি করেন প্যারিস সেন্ট জার্মেইয়ের উইঙ্গার ওসমানে দেম্বেলে।

এবার লন্ডনে আয়োজনের মাধ্যমে ব্যালন ডি’অর নতুন এক ইতিহাসের পথে পা বাড়াল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর