বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের আগে মেসি-রোনালদোকে নিয়ে বিস্ফোরক মতামত ব্রাজিল কিংবদন্তির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে মেসি-রোনালদোকে নিয়ে বিস্ফোরক মতামত ব্রাজিল কিংবদন্তির

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এই বড় আন্তর্জাতিক মঞ্চে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন দুইমহাতারকা লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো। এই সময়ে তাদের মধ্যে কে সেরা তা নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিওদিয়েছেন নতুন এক বিস্ফোরক মতামত।

১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোমারিও স্পষ্ট জানিয়েছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি পর্তুগিজ তারকারোনালদোর চেয়ে অনেক ওপরে। তিনি মনে করেন, মেসি রোনালদোর মধ্যে তুলনাই চলে না।


বিজ্ঞাপন


এক সাক্ষাৎকারে রোমারিওকে প্রশ্ন করা হয়, 'আপনি কি রোনালদোর চেয়ে সেরা খেলোয়াড়?' জবাবে তিনি বলেন, 'হ্যাঁ, আমি মেসিরচেয়ে পিছিয়ে আছি, কিন্তু রোনালদোর চেয়ে এগিয়ে।'

রোমারিও বলেন, মেসি ঈশ্বর প্রদত্ত প্রতিভা নিয়ে জন্মেছেন, যা সম্পূর্ণ সহজাত। তার ফুটবল দক্ষতা জন্মের পর থেকেই তার মধ্যে ছিল।অন্যদিকে, রোনালদো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়ের মধ্যে নিয়ে এসেছেন। তার পেশাদারিত্ব তাকেআজকের অবস্থানে এনেছে। কিন্তু টেকনিক্যাল দিক থেকে মেসি রোনালদোর মধ্যে কোনো তুলনা হয় না।

ব্রাজিলের হয়ে দুবার কোপা আমেরিকা জেতা এবং ৭৮৪ গোলের মালিক রোমারিও নিজেকে ইতিহাসের অন্যতম সেরা মনে করেন। তবেতিনি মাত্র চারজনকে নিজের চেয়ে ভালো খেলোয়াড় হিসেবে দেখেন- পেলে, ম্যারাডোনা, মেসি এবং সম্ভবত গারিঞ্চা। রোনালদোনাজারিওকে নিজের সমকক্ষ এবং রোনালদিনহোকে একটু পিছিয়ে রাখেন।

রোনালদো নিজেকে সর্বকালের সেরা দাবি করেন, যা রোমারিও সম্মান করেন। তবে তার মতে, রোনালদো ইতিহাসের সেরা পাঁচস্ট্রাইকারের একজন হতে পারেন।


বিজ্ঞাপন


বর্তমানে ব্রাজিলের আইনপ্রণেতা রোমারিও নেইমারকে জাতীয় দলে নেওয়ার জোরালো দাবি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত নেইমার দলেডাক পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন। রোমারিও বলেন, 'প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলে থাকা উচিত। নেইমার শতভাগ ফিট নাথাকলেও দলে থাকা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি কার্যকর।'

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর