বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর দল ঘোষণা

কাতার বিশ্বকাপে ঐতিহাসিক সেমিফাইনালে ওঠা মরক্কো দলের সেই জাদুকরী অনুভূতি ফিরিয়ে আনতে চান নতুন কোচ। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন মোহামেদ ওয়াহবি। কাতারের নায়কদের বড় অংশকে রেখেই সাজিয়েছেন তিনি নতুন দল।

গত মার্চে সিনিয়র দলের দায়িত্ব নেওয়া ওয়াহবি আগে ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোকে শিরোপা এনে দিয়েছিলেন। এবার সিনিয়র পর্যায়েও বড় কিছু করার স্বপ্ন দেখছেন তিনি। দল ঘোষণার সময় তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের পর্যবেক্ষণ, প্রশিক্ষণ ক্যাম্প, আলোচনা ও বিভিন্ন সফরের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন।


বিজ্ঞাপন


দলে জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলের নয়জন খেলোয়াড়। এর মধ্যে রয়েছেন তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি, গোলরক্ষক ইয়াসিন বুনু, ডিফেন্ডার নাইয়েফ আগুয়ের্দ এবং মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতের মতো অভিজ্ঞরা। তাদের অভিজ্ঞতা দলকে শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে।

দলে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। ফ্রান্সের হয়ে খেলার সুযোগ থাকা সত্ত্বেও তিনি মরক্কোকে বেছে নিয়েছেন। কোচ ওয়াহবি তার প্রশংসা করে বলেছেন, 'বুয়াদ্দি অসাধারণ প্রতিভার অধিকারী এবং খুব দ্রুত সবকিছু শিখে নিতে পারে।'

তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড সোফিয়ান বৌফালের। ওয়াহবি জানিয়েছেন, বৌফাল ভালো ফর্মে থাকলেও তার পজিশনে ইতোমধ্যে শক্তিশালী বিকল্প থাকায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, রেদা তাগনাউতি।

রক্ষণভাগ: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নাইয়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ, রেদোয়ানে হালহাল, ইসা দিয়প।

মিডফিল্ডার: সামির এল মুরাবেত, আয়ুব বুয়াদ্দি, নিল এল আইনাউই, সোফিয়ান আমরাবাত, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমাইল সাইবারি।

আক্রমণভাগ: আব্দে এজ্জালজুলি, শেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন, আয়ুব আমাইমুনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর