মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার 'বেস ক্যাম্প' কোথায়, কী কী সুবিধা আছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার 'বেস ক্যাম্প' কোথায়, কী কী সুবিধা আছে

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিতে শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে দলগুলোর জন্য “বেস ক্যাম্প” বা অস্থায়ী ঘাঁটি নির্ধারণ করেছে ফিফা। 

সেই তালিকায় আর্জেন্টিনা বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে, আর ব্রাজিল নিজেদের ঘাঁটি গড়ছে নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপদ পরিবেশ এবং সহজ যোগাযোগব্যবস্থার কারণে এই দুই জায়গাকে বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ মনে করছে দল দুটি।


বিজ্ঞাপন


ফিফার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা তাদের অনুশীলন চালাবে কানসাস সিটির “স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার”-এ। এটি মেজর লিগ সকারের ক্লাব স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক অনুশীলন কেন্দ্র। এখানে আন্তর্জাতিক মানের একাধিক ঘাসের মাঠ, আধুনিক জিম, ফিজিওথেরাপি ও রিকভারি ইউনিট, ভিডিও অ্যানালাইসিস রুম এবং খেলোয়াড়দের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা রয়েছে। 

স্থানীয় আয়োজকেরা জানিয়েছেন, কম ট্রাফিক, শান্ত পরিবেশ ও উন্নত ক্রীড়া অবকাঠামো আর্জেন্টিনাকে এই শহর বেছে নিতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া দলের ম্যাচ ভেন্যুগুলোর সঙ্গে যোগাযোগও তুলনামূলক সহজ হবে, যা দীর্ঘ টুর্নামেন্টে খেলোয়াড়দের ক্লান্তি কমাতে সহায়ক হতে পারে।

অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপের জন্য নিজেদের ঘাঁটি করছে নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দলটি নিউ জার্সির অত্যাধুনিক ট্রেনিং সুবিধা ব্যবহার করবে এবং নিউইয়র্কের বিলাসবহুল আবাসনে অবস্থান করবে। এই ঘাঁটিতে থাকবে উন্নতমানের অনুশীলন মাঠ, ইনডোর ফিটনেস ও রিকভারি সিস্টেম, স্পোর্টস সায়েন্স ও ডাটা অ্যানালাইসিস সুবিধা, পাশাপাশি কড়া নিরাপত্তাব্যবস্থা। 

ব্রাজিলের ম্যাচগুলো নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মিয়ামির মতো শহরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় যোগাযোগের সুবিধাও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলটির কর্মকর্তাদের মতে, খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য, বিশ্রাম এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করতেই এমন ঘাঁটি বেছে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আধুনিক ফুটবলে বেস ক্যাম্প শুধু অনুশীলনের জায়গা নয়; এটি পুরো টুর্নামেন্টে একটি দলের মানসিক ও শারীরিক প্রস্তুতির কেন্দ্রবিন্দু। খেলোয়াড়দের বিশ্রাম, পুনর্বাসন, কৌশল নির্ধারণ এবং গোপনীয়তা রক্ষার জন্য এখন বিশ্বমানের সুবিধা নিশ্চিত করা হয়। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শীর্ষ দলগুলো।

৪৮ দেশের বেস ক্যাম্পের তালিকা

আলজেরিয়া : কানসাস সিটি (কানসাস বিশ্ববিদ্যালয়)
আর্জেন্টিনা : কানসাস সিটি (স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার)
অস্ট্রেলিয়া : সান ফ্রান্সিসকো বে এরিয়া (অকল্যান্ড রুটস/সোল ফ্যাসিলিটি)
অস্ট্রিয়া : গোলেটা, সিএ (ইউএস সান্টা বারবারা)
বেলজিয়াম : রেনটন, ডব্লিউএ (সিটল সাউন্ডার্স পারফরমেন্স সেন্টার)
বসনিয়া অ্যান্ড হার্জেগোভনিয়া : স্যান্ডি, ইউটি (আরএসএল স্টেডিয়াম)
ব্রাজিল : নিউ ইয়র্ক-নিউ জার্সি (কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি)
কানাডা : ভ্যাঙ্কুভার (ন্যাশনাল সকার ডেভেলপমেন্ট সেন্টার)
আইভরি কোস্ট : ফিলাডেলফিয়া (ফিলাডেলফিয়া ইউনিয়ন)
কঙ্গো ডিআর : হিউস্টোন (হিউস্টোন ট্রেনিং সেন্টার)
কলম্বিয়া : গুয়াডালাজারা, এমএক্স (একাডেমিয়া এ্যাটলাস এফসি)
কেপ ভার্দে : টাম্পা, এফএল (ওয়াটার্স স্পোর্টসপ্লেক্স)
ক্রোয়েশিয়া : আলেক্সান্দ্রিয়া (এপিসকোপাল হাই স্কুল)
কুরাসাও : বোকা রেটন, এফএল (ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি)
চেক প্রজাতন্ত্র : ডালাস (ম্যানসফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়াম)
ইকুয়েডর : কলম্বাস, ওএইচ (কলম্বাস ক্রু পারফরমেন্স সেন্টার)
মিশর : স্পোকেন, ডব্লিউএ (গনজাগা ইউনিভার্সিটি)
ইংল্যান্ড : কানসাস সিটি (সোপ সকার ভিলেজ
স্পেন : চাতানুগা, টিএন (বেইলর স্কুল)
ফ্রান্স : বস্টন (বেন্টলি ইউনিভার্সিটি)
জার্মানি : উইন্সটন-সালেম, এনসি (ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি)
ঘানা : বস্টন (ব্রায়ান্ট ইউনিভার্সিটি)
হাইতি : নিউ ইয়র্ক-নিউ জার্সি (স্টকহোম ইউনিভার্সিটি)
ইরান : তিজুয়ানা, এমএক্স (সেন্ট্রো জোলোকুইনটেল)
ইরাক : গ্রিনব্রিয়ার, ডব্লিউভি (গ্রিনবিয়ার স্পোর্টস পারফরমেন্স সেন্টার)
জর্ডান : পোর্টল্যান্ড (ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড)
জাপান : ন্যাশভিলে, টিএন (ন্যাশভিলে এসসি ফ্যাসিলিটি)
দক্ষিণ কোরিয়া : গুয়াডালাজারা, এমএক্স (শিভাস ভার্দে ভ্যালি)
সৌদি আরব : অস্টিন, টিএক্স (অস্টিন এফসি স্টেডিয়াম)
মরক্কো : নিউ ইয়র্ক-নিউ জার্সি (পিনগ্রি স্কুল)
মেক্সিকো : মেক্সিকো সিটি (সেন্ট্রো ডি অল্টো রেনডিমিয়েন্টো)
নেদারল্যান্ডস : কানসাস সিটি (কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটি)
নরওয়ে : গ্রিন্সবোরো, এনসি (ইউএনসি গ্রিন্সবোরো)
নিউজিল্যান্ড : সান দিয়েগো (ইউনিভার্সিটি অব সান দিয়েগো- টোরেরো স্টেডিয়াম)
পানামা : নিউ টেকুসেথ, সিএএন নোটাওয়াসাগা ট্রেনিং সাইট)
প্যারাগুয়ে : সান ফ্রান্সিকো বে এরিয়া (স্পার্টান সকার কমপ্লেক্স)
পর্তুগাল : পাম বিচ গার্ডেন্স (গার্ডেন্স নর্থ কান্ট্রি ডিস্ট্রিক্ট পার্ক)
কাতার : সান্টা বারবারা, সিএ (ওয়েস্টমন্ট কলেজ)
দক্ষিণ আফ্রিকা : পাচুয়া, এমএক্স (পাচুয়া- ইউনিভার্সিটি ডেল ফুটবল)
স্কটল্যান্ড : শার্লট, এনসি (শার্লট এফসি ফ্যাসিলিটি)
সেনেগাল : নিউ ইয়র্ক-নিউ জার্সি (রুটগার্স ইউনিভার্সিটি)
সুইজারল্যান্ড : সান দিয়েগো (এসডিজেএ)
সুইডেন : ডালাস (এফসি ডালাস স্টেডিয়াম)
তিউনিশিয়া : মন্টিয়ারি, এমএক্স (রায়াডোস ট্রেনিং সেন্টার)
তুরস্ক: মেসা, এজেড (আরিজোনা এ্যাথলেটিক গ্রাউন্ডস)
উরুগুয়ে : ক্যানকুন, এমএক্স (মায়াকোবা ট্রেনিং সেন্টার ক্যানকুন)
যুক্তরাষ্ট্র : ইরভিন (গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্স)
উজবেকিস্তান : আটলান্টা (আটালান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টার)।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর