মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

জেমস রদ্রিগেজের নেতৃত্বে কলম্বিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:০৮ এএম

শেয়ার করুন:

জেমস রদ্রিগেজের নেতৃত্বে কলম্বিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

কলম্বিয়া ফুটবল দল আসন্ন বিশ্বকাপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে। ৩৪ বছর বয়সী তারকা মিডফিল্ডার জেমস রদ্রিগেজকে অধিনায়ক করে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তারা। পেশির সমস্যার গুঞ্জন উড়িয়ে দিয়ে কোচ নেস্তোর লোরেন্সো তাকে দলে রেখেছেন, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

রদ্রিগেজের সঙ্গে আক্রমণভাগকে ঝলমলে করে রাখবেন বায়ার্ন মিউনিখের লুইস দিয়াজ। গোলরক্ষক হিসেবে অভিজ্ঞতার ঝুলিতে থাকছেন কামিলো ভার্গাস, আলভারো মনতেরো এবং ডেভিড ওসপিনা।


বিজ্ঞাপন


২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিতে না পারার পর এবার আবার বিশ্বমঞ্চে ফিরছে কলম্বিয়া। তারা গ্রুপ ‘কে’-এ খেলবে। আগামী ১৭ জুন উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ কঙ্গো ও পর্তুগাল।

অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণে গড়া এই দলটি অনেকের চোখে এবার চমক দেখাতে পারে। জেমস রদ্রিগেজের নেতৃত্বে কলম্বিয়ানরা কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

কলম্বিয়া বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক- কামিলো ভার্গাস, আলভারো মনতেরো ও ডেভিড ওসপিনা।
রক্ষণভাগ- দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোহিকা ও ডেইভার মাচাদো।
মিডফিল্ডার- রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, জেমস রদ্রিগেজ (অধিনায়ক) ও জামিন্তন কাম্পাস।
আক্রমণভাগ- হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর