রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সর্বোচ্চ গোল করে টানা দ্বিতীয়বার পিচিচি ট্রফি জিতলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

সর্বোচ্চ গোল করে টানা দ্বিতীয়বার পিচিচি ট্রফি জিতলেন এমবাপে

লা লিগার ২০২৫-২৬ মৌসুমের পর্দা নামার সাথে সাথেই স্প্যানিশ ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘পিপিচি ট্রফি’ নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শেষ ম্যাচের গোলসহ সদ্য সমাপ্ত লিগে মোট ২৫টি গোল করে রিয়ালের ট্রফিশূন্য মৌসুমের মাঝেও নিজের রাজত্ব বজায় রাখলেন এই ফরোয়ার্ড। স্প্যানিশ ফুটবলে পা রাখার পর এটি তার টানা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড।

রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমেই (২০২৪-২৫) ৩১টি গোল করে স্প্যানিশ ফুটবলে রেকর্ড গড়েছিলেন এমবাপে। অনেকেই মনে করেছিলেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা হয়তো দ্বিতীয় মৌসুমে তাকে থামানোর কৌশল পেয়ে যাবেন। কিন্তু নিজের গতি, ক্ষিপ্রতা আর নিখুঁত পজিশনিং সেন্সের ওপর ভর করে এই মৌসুমেও ২৫ গোল করে পিপিচি ট্রফি ধরে রাখলেন তিনি।


বিজ্ঞাপন


এবারের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে এমবাপের সঙ্গে আরও ছিলেন মায়োর্কার কসোভান স্ট্রাইকার ভেদাত মুরিচি। পুরো মৌসুম জুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলে একাই করেছেন ২৩টি গোল, যা এমবাপের চেয়ে মাত্র দুটি কম। তবে মুরিচির এই ব্যক্তিগত পারফরম্যান্সও তার দলের ভাগ্য বদলাতে পারেনি। লিগের শেষ দিনে নাটকীয় সমীকরণের পর মায়োর্কা লা লিগা থেকে দ্বিতীয় বিভাগে অবনমিত হয়ে গেছে। 

সর্বোচ্চ গোলদাতার এই তালিকায় ১৭টি গোল করে তৃতীয় স্থান অর্জন করেছেন ওসাসুনার ক্রোয়াট ফরোয়ার্ড আন্তে বুদিমির। ওসাসুনাকে প্রথম বিভাগে টিকিয়ে রাখার পেছনে এবং দলের আক্রমণভাগকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বুদিমির লিগের অন্যতম সেরা ও দক্ষ ফরোয়ার্ড হিসেবে নিজের জাত চিনিয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর