শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ডুলির নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

ডুলির নিয়োগ এখনও চূড়ান্ত হয়নি- ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন প্রধান কোচ হিসেবে থমাস ডুলির নাম ঘোষণা করার ২৪ ঘণ্টার ব্যবধানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই জার্মান বংশোদ্ভূত আমেরিকান কোচের সাথে চুক্তি এখনও চূড়ান্ত করা হয়নি। শনিবার রাজধানীতে আয়োজিত এএফসি গ্রাসরুট ফুটবল ডে-র এক অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান সাবেক এই জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটিকে নতুন কোচের জন্য একটি ট্রায়াল বা পরীক্ষামূলক ম্যাচ হিসেবে দেখা হবে। আমিনুল হক বলেন, "বাংলাদেশের ফুটবলের বর্তমান যে প্রেক্ষাপট, তাতে হুট করে দীর্ঘমেয়াদী চুক্তি না করে প্রথমে ট্রায়াল ভিত্তিতে কোচের মূল্যায়ন করা উচিত। আমরা সান মারিনো ম্যাচটি দেখব এবং তার কৌশল বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"


বিজ্ঞাপন


তিনি আরও যোগ করেন যে, "বাফুফে সভাপতিকে তিনি ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন যেন এর চেয়েও ভালো কোনো কোচের বিকল্প ভবিষ্যতে পাওয়া যায়, সেই খোঁজ যেন তারা চালু রাখেন।"

210719_dooley-1440x810_20260522_114457870

কোচ খোঁজার পুরো প্রক্রিয়া চলাকালীন বাফুফে সভাপতির সাথে একাধিক বৈঠক করলেও ডুলির নিয়োগের বিষয়টি নিয়ে তার সাথে কোনো আলোচনা করা হয়নি বলে জানান এই ফুটবলার-রাজনীতিবিদ। 

তিনি বলেন, "বাফুফে এর আগে (ক্রিস) কোলম্যানের বিষয়ে আমার কাছে সামগ্রিক সহযোগিতা চেয়েছিল এবং মন্ত্রণালয় থেকে আমি তাতে সম্মতিও দিয়েছিলাম। কিন্তু থমাস ডুলিকে আনার ব্যাপারে বাফুফে মন্ত্রণালয়ের কোনো পরামর্শ বা সহায়তা নেয়নি।" তবে বাফুফের এই একক সিদ্ধান্তের পরেও ফেডারেশনের সাথে মন্ত্রণালয়ের কোনো দূরত্ব বা ফাটল নেই বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর