শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

হামজাদের নতুন কোচের নাম ঘোষণা বাফুফের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

হামজাদের নতুন কোচের নাম ঘোষণা বাফুফের 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (পুরুষ) জন্য নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টমাস ডুলিকে নিয়োগ দেওয়ার খবর জানিয়েছে বাফুফে। 

হাভিয়ের কাবরেরার পর কে হবেন বাংলাদেশের নতুন প্রধান কোচ- এ নিয়ে লম্বা সময় ধরেই চলছিল আলোচনা। বাফুফে কোচ নিয়গের বিজ্ঞপ্তি দেওয়ার পর সারা বিশ্বের বেশ কয়েকজন হাই-প্রোফাইল কোচ আবেদন করেছিলেন। এরপর বাফুফে সংক্ষিপ্ত তালিকাও করেছিল। সেখান থেকে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। 

তবে শেষ পর্যন্ত কোলম্যানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া যায়নি। এরপর আলোচনায় আসেন ডুলি। শেষ পর্যন্ত তিনিই হলেন হামজা চৌধুরীদের নতুন প্রধান কোচ। বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আজ সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা। এরপর ফেসবুকে তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। 

বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।

703728147_2037645100198039_5584348058821712153_n

ডুলি ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং।

সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর