শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছেন ডুলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:৩০ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছেন ডুলি

হাভিয়ের কাবরেরা সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে কে হবেন জাতীয় দলের কোচ তা নিয়ে লম্বা সময় ধরেই চলছে আলোচনা। শেষ পর্যন্ত জানা গেল কে হতে চলেছেন হামজা চৌধুরিদের গুরু। লাল-সবুজের দলের কোচ হিসেবে নিয়োগ পেতে চলেছেন টমাস ডুলি। 

ওয়েলসের কোচ কোলম্যান বাংলাদেশের কোচ হতে পারেন এমন একটি আলোচনা ছিল দেশের ফুটবল অঙ্গণে। তবে কোলম্যানকে কোচ করা সম্ভব নয়- এমন একটি সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের কোচ নিগোগ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত বাফিফের জাতীয় দল কিমিটি। 


বিজ্ঞাপন


কোলম্যানের নিয়োগ বাতিল হওয়ার পরই আলোচনা শুরু হয় ডুলিকে নিয়ে। শেষ পর্যন্ত তিনিই কোচ হতে চলেছেন। আজই তিনি ঢাকায় এসে পৌছাবেন বলে জানা গেছে। এরপরই বাফুফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। 

ডুলি এর আগে গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন। সেখান থেকে পদত্যাগ করার পরই তাঁকে নিয়ে আলোচনা শুরু। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

এছাড়া ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। তাঁর ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর