বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ারর স্বপ্ন ইয়ামালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ারর স্বপ্ন ইয়ামালের

স্প্যানিশ ফুটবলের উজ্জ্বলতম তারকা লামিন ইয়ামাল মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন। বার্সেলোনার এই তরুণ উইঙ্গার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগের ট্রফি জয় করে ইতোমধ্যে নিজের নাম সোনালী অক্ষরে লিখে ফেলেছেন। এবার তার দৃষ্টি ২০২৬ বিশ্বকাপের সোনালী ট্রফির দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়েছেন নিজের স্বপ্ন, চাপ সামলানোর কৌশল এবং মেসি-রোনালদোর মতো কিংবদন্তিদের পাশে নিজের আলাদা জায়গা তৈরির ইচ্ছার কথা।

ইয়ামালের যাত্রা অসাধারণ। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তিনি নিয়মিত খেলছেন তারকা সমৃদ্ধ বার্সেলোনায়। প্রতি ম্যাচে কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হয় তাকে, কিন্তু মাঠে তার খেলায় চাপের কোনো চিহ্ন দেখা যায় না। শান্ত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের রহস্য জানাতে গিয়ে ইয়ামাল বলেন, 'ফুটবল আমার ছোটবেলা থেকেই সবচেয়ে প্রিয় জিনিস। এটাই আমি সবচেয়ে ভালো বুঝি। তাই মাঠে শুধু খেলাটা উপভোগ করার চেষ্টা করি। আর গ্যালারিতে বাবা-মাকে দেখলেই সব চাপ উধাও হয়ে যায়।'


বিজ্ঞাপন


সেরা ফর্মে থাকার অনুভূতি বর্ণনা করতে গিয়ে এই তরুণ তারকা বলেন, 'তখন নিজেকে সুপারহিরোর মতো মনে হয়। গতি, শক্তি আর অ্যাড্রেনালিন একাকার হয়ে যায়। মনে হয় কেউ আমাকে আটকাতে পারবে না। বিশ্বকাপে আমি ঠিক এই লেভেলে পৌঁছাতে চাই।'

ইউরো জয়ের পর স্পেনকে অনেকে বিশ্বকাপের ফেভারিট হিসেবে দেখছেন। তবে ইয়ামাল মাটিতে পা রেখেই কথা বলেন। 'মাঠে নামলে ফেভারিট তকমার কোনো মূল্য নেই। আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল কিংবা ইংল্যান্ড সব দলই তাদের সেরা ফর্মে থাকবে। আমাদের শক্তি হলো আমাদের একাডেমি এবং আকর্ষণীয় খেলার ধরন। আমার মতে, আমরাই সবচেয়ে সুন্দর ফুটবল খেলি।'

ছোট বয়সে সাফল্য পাওয়ায় সমালোচকরা প্রায়ই ‘এক মৌসুমের বিস্ময়’ বলে আখ্যায়িত করেন। ইয়ামালের জবাব স্পষ্ট, 'প্রতি ম্যাচে ভালো খেলে তাদের সব ধারণা ভুল প্রমাণ করাই আমার কাজ।'

মেসি বা রোনালদোর সঙ্গে তুলনা নিয়ে তিনি বলেন, 'আমি কারও সঙ্গে তুলনায় বিশ্বাস করি না। আমার লক্ষ্য তাদের পাশাপাশি নিজের নাম উচ্চারিত হওয়া। আমি নিজের আলাদা পরিচয় তৈরি করতে চাই, যাতে অবসরের পরও মানুষ আমার খেলা মনে রাখে।'


বিজ্ঞাপন


বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার ইচ্ছা প্রকাশ করে ইয়ামাল জানান, সতীর্থ গাভি মজা করে বলে যে তিনি সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড নিতে পারবেন না। 'তাই আমার লক্ষ্য আরও বড়, বিশ্বকাপে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ স্প্যানিশ খেলোয়াড় হওয়া!' 

স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি উচ্ছ্বসিত, 'কল্পনা করি, রেফারি শেষ বাঁশি বাজিয়েছেন, আমরা চ্যাম্পিয়ন। তারপর স্পেনে ফিরে কোটি ভক্তের সঙ্গে ট্রফি নিয়ে উদযাপন। এটা হবে আমার জীবনের সেরা মুহূর্ত।' 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর