বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের বাকি ২১ দিন: কে লিখবে নতুন অপরাজেয় অধ্যায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের বাকি ২১ দিন: কে লিখবে নতুন অপরাজেয় অধ্যায়?

ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ। এখানে একটি ম্যাচ হারলেই স্বপ্ন ভেঙে যেতে পারে। তাই পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত বিরল ও সম্মানজনক কীর্তি। পেনাল্টি শুটআউটে হারকে সাধারণত পরাজয় হিসেবে ধরা হয় না। বিশ্বকাপের ২২টি আসরের মধ্যে ১৭টিতে চ্যাম্পিয়ন দল অপরাজিত ছিল। শুধু ১৯৫৪ সালে পশ্চিম জার্মানি একমাত্র দল হিসেবে একটি ম্যাচ হেরেও (হাঙ্গেরির বিপক্ষে ৮-৩) চ্যাম্পিয়ন হয়।

এই অপরাজেয় যাত্রা শুরু হয় ১৯৩০ সালে। আয়োজক উরুগুয়ে প্রথম বিশ্বকাপে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। ১৯৫০ সালে আবারও তারা অপরাজিত থেকে ব্রাজিলকে মারাকানায় ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে। এই জয় এখনও ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত।


বিজ্ঞাপন


ইতালি অপরাজেয় চ্যাম্পিয়নদের মধ্যে অন্যতম সফল। ১৯৩৪ ও ১৯৩৮ সালে তারা টানা দুইবার অপরাজিত থেকে শিরোপা জিতে। ১৯৮২ সালে স্পেনে এবং ২০০৬ সালে জার্মানিতে ফাইনালে পেনাল্টিতে জয় নিয়ে তারা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়। আজ্জুরিদের এই চারটি জয়ই অপরাজিত যাত্রায় সম্পন্ন হয়েছে।

509156564_18389218504187622_1064317828223682809_n

ব্রাজিল ফুটবলের সবচেয়ে সফল দল। তাদের পাঁচটি শিরোপা (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২) প্রতিবারই অপরাজিত অবস্থায় এসেছে। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে পেলে, জার্জিনহো, কার্লোস আলবার্তোদের নিয়ে গড়া দলকে অনেকে সর্বকালের সেরা দল মনে করেন। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

ইংল্যান্ড ১৯৬৬ সালে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে অপরাজিত থেকে ওয়েস্ট জার্মানিকে ফাইনালে ৪-২ গোলে (অতিরিক্ত সময়ে) হারিয়ে একমাত্র শিরোপা জিতে। জার্মানি ১৯৯০ ও ২০১৪ সালে, ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনা ১৯৮৬ সালে মারাদোনার অসাধারণ নেতৃত্বে অপরাজিত থেকে শিরোপা তোলে।


বিজ্ঞাপন


শুধু চ্যাম্পিয়নরাই নয়, অনেক দল অপরাজিত থেকেও টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। ২০১০ সালে নিউজিল্যান্ড গ্রুপ পর্বে তিনটি ড্র করে অপরাজিত থেকেও পরের রাউন্ডে যায়নি। ১৯৮২ সালে ক্যামেরুন তিন ড্র করে গ্রুপ থেকে বাদ পড়ে। স্কটল্যান্ড (১৯৭৪), ব্রাজিল (১৯৭৮) এবং ইংল্যান্ড (১৯৮২) এরকম উদাহরণ রয়েছে। নেদারল্যান্ডস, কোস্টা রিকা, স্পেনসহ অনেক দল পেনাল্টিতে হেরে অপরাজিত থেকেও বিদায় নিয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি ২১ দিন। ফুটবল বিশ্ব এখন জল্পনা-কল্পনায় মগ্ন। ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের মতো দলগুলোর ওপর নজর থাকবে সবার। ইতিহাস প্রমাণ করে, অপরাজেয় হওয়া মানে শুধু প্রতিভা নয় দরকার অসাধারণ মানসিক দৃঢ়তা, কৌশলগত পরিপক্বতা ও দলীয় ঐক্য। কে লিখবে ২০২৬-এর নতুন অপরাজেয় অধ্যায়? সময় খুব শিগগিরই বলে দেবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর