বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

সিলেট টেস্ট

রানা-মিরাজের আঘাতে ভাঙল পাকিস্তানের ওপেনিং জুটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

রানা-মিরাজের আঘাতে ভাঙল পাকিস্তানের ওপেনিং জুটি

সিলেট টেস্ট জিততে হলে পাকিস্তানকে করতে হবে বিশ্বরেকর্ড রান তাড়া। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন সকালে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু নাহিদ রানা-মেহেদী হাসান মিরাজে দিনের শুরুটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। 

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত পাকিস্তানের বোর্ডে ৫৫ রানে ২ উইকেটে। জিততে দরকার এখনও ৩৮২ রান। 


বিজ্ঞাপন


টেস্টের চতুর্থ দিনের খেলায় প্রথম উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন নাহিদ রানা। প্রথম চেঞ্জ বোলার হিসেবে এসে মাত্র দ্বিতীয় ওভারেই (ইনিংসের ১১তম ওভার) ফিরিয়ে দিলেন আব্দুল্লাহ ফজলকে।

নাহিদের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলটি ফজল লম্বা হয়ে খেলার চেষ্টা করেন। বলটি একটু বেশি উঠে এসে ব্যাটের উপরের অংশে লেগে গালিতে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে জমে যায়। দারুণ ক্যাচ ধরেন মিরাজ। আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ থাকায় পাকিস্তান রিভিউ নেয়, কিন্তু আউট নিশ্চিত হয়। ফজল করেন মাত্র ৬ রান।

এই উইকেট পতনের পর পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৭ রানে ১ উইকেট। এই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান মাসুদ। নাহিদ রানার বলে আব্দুল্লাহ ফজল আউট হওয়ার পর আজান আওয়াইসও ফেরেন দ্রুত। মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি দলীয় ৪১ রানে। দুই চারে ৪৯ বলে ২১ রান করেন আজান।

তৃতীয় উইকেটে অধিনায়ক শান মাসুদের সঙ্গে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার অভিজ্ঞ বাবর আজম। প্রথম ইনিংসে তিনি খেলেছেন ৬৮ রানের দারুণ ইনিংস। এই ইনিংসেও তার দিকে তাকিয়ে পাকিস্তানের সমর্থকরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর