মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমার কি আছেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:৩৬ এএম

শেয়ার করুন:

হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমার কি আছেন?

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহোৎসবকে সামনে রেখে নিজেদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ কার্লো আনচেলোত্তি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই শক্তিশালী দল ঘোষণা করেন।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহারণ। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশগ্রহণ করার গৌরব ধরে রাখা সেলেসাওরা এবার তাদের ষষ্ঠ শিরোপা বা 'হেক্সা' জয়ের লক্ষ্যে মাঠে নামবে।


বিজ্ঞাপন


দল২

কোচ আনচেলোত্তির ঘোষিত এই দলে অভিজ্ঞ এবং তরুণ প্রতিভাদের এক চমৎকার সমন্বয় রেখেছেন। তবে ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো মহাতারকা নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ আড়াই বছর ইনজুরি ও নানা কারণে জাতীয় দলের বাইরে থাকার পর আবারও হলুদ জার্সিতে মাঠ মাতাবেন তিনি। তার অভিজ্ঞতা দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক ছিল তারকা ফরোয়ার্ড রদ্রিগোর অনুপস্থিতি। ফর্ম ও কৌশলগত কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, য বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

আসন্ন বিশ্বকাপে ব্রাজিল খেলবে 'সি' গ্রুপে। টুর্নামেন্টে তাদের প্রথম প্রতিপক্ষ মরক্কো। গত বিশ্বকাপে মরক্কোর দুর্দান্ত পারফরম্যান্স বিবেচনায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে ধারনা করা হচ্ছে। 


বিজ্ঞাপন


দল

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যদের দল:

গোলরক্ষক- আলিসন (লিভারপুল), এডারসন (ফেনারবাহসে), বেন্তো (আল-নাসর), হুগো সোজা (কোরিনথিয়ান্স), জন (ফরেস্ট), কার্লোস মিগুয়েল (পালমেইরাস)

ডিফেন্ডার-মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পোর্তো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), ইবাঞ্জেজ (আল-আহলি), আলেক্সসান্দ্রো (লিল), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), বেরাল্ডো (পিএসজি), ভিটর রেইস (জিরোনা), মুরিলো (নটিংহাম ফরেস্ট), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্লামেঙ্গো), পাওলো হেনরিকে (ভাসকো), ভিটিনহো (বোটাফোগো), আলেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিট), লুসিয়ানো জুবা (বাহিয়া), কায়ো হেনরিকে (মোনাকো), কাইকী (ক্রুজেইরো), কার্লোস আগুস্তো (ইন্টার)।

আরও পড়ুন: ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক মিলবে, নাকি ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মিডফিল্ডার- কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারায়েস (নিউক্যাসল), ফাবিনহো (আল-ইত্তিহাদ), আন্দ্রে সান্তোস (চেলসি), দানিলো (বোটাফোগো), লুকাস প্যাকেতা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারায়), জোয়াও গোমেস (উল্ভস), আন্দ্রেয়াস পেরেইরা (পালমেইরাস), জোয়েলিন্টন (নিউক্যাসল), গেরসন (ক্রুজেইরো), মাতেউস পেরেইরা (ক্রুজেইরো)।

ফরোয়ার্ড- ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), নেইমার (সান্তোস), এন্ড্রিক (লিওন), রাফিনিয়া (বার্সেলোনা), মাতেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), লুইজ হেনরিকে (জেনিট), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), এস্তেভাও (চেলসি), রায়ান (বর্নমাউথ), অ্যান্টনি (রিয়াল বেটিস), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), পেদ্রো (ফ্লামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), ইগর জেসুস (ফরেস্ট), কায়ো জর্জে (ক্রুজেইরো)

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর