শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুশফিকের শতকে পাহাড়সম লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

মুশফিকের শতকে পাহাড়সম লিডের পথে বাংলাদেশ

সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন লিটন দাস। ৬৯ রানে আউট হয়েছেন এই ব্যাটার। তবে তিন অঙ্কের ঘরের যেতে হতাশ করেননি মুশফিকুর রহিম। সিলেটে তৃতীয় দিনের তৃতীয় সেশনে টেস্ট ক্যারিয়ারের ১৪তম শতক তুলে নিয়েছে মুশফিক। এতদিন মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান ছিলেন তিনি। এবার সেই রেকর্ড নিজের একার করে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাতে তার ব্যাটে ভর করে পাহাড়সম লিডের পথে এগোচ্ছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩৩ রান। পাকিস্তানের চেয়ে লিড এখন ৩৭৯ রান। দিনের নায়ক নিঃসন্দেহে মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটার নিজের ১৪তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ১০৪ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন তাইজুল ইসলাম (১৭*)। 

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের শুরুটাও ভালোই করেছিল টাইগাররা। তবে দিনের শুরুতেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

এরপর ক্রিজে এসে সাবলীল ব্যাটিং শুরু করেন লিটন দাস। অন্য প্রান্তে ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২৩ রান করা এই অভিজ্ঞ ব্যাটার দ্বিতীয় ইনিংসে দেখান অসাধারণ ধৈর্য ও নিয়ন্ত্রণ। চা বিরতির আগ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৯০ রানে।

বিরতির পর আরও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে শতক পূর্ণ করেন মুশফিক। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। এই শতকের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন মুশফিক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষকব্যাটার।

অন্যদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৯ রানের কার্যকর ইনিংস। মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে আউট হওয়ার পর তাইজুলকে নিয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন মুশফিক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর