রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

পিন্ডি থেকে সিলেট, বাবরের কাছে নাহিদ যেন এক বিভীষিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

পিন্ডি থেকে সিলেট, বাবরের কাছে নাহিদ যেন এক বিভীষিকা

তুমুল গতির ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন নাহিদ রানার। সাদা বলের দুই ফরম্যাটের মত সাদা পোশাকের ক্রিকেটেও সমান তালে জ্বলে ওঠছেন তিনি। দুর্দান্ত গতির সঙ্গে মারাত্মক সব বাউন্সার- টাইগার এই তরুণ পেসারের সামনে দাঁড়াতেই চান না ব্যাটাররা। তবুও ব্যাটে-বলের খেলায় মুখোমুখি হতেই হয়। কিন্তু পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম কি ভবিষ্যতে আর নাহিদ রানার মুখোমুখি হতে চাইবেন? 

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না বাবর। এ কারণে মিরপুর টেস্টে নাহিদের মুখোমুখি হতে হয়নি পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে। এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে নাহিদের দুর্দান্ত এক স্পেলেই পাকিস্তানের হার নিশ্চিত হয়। এদিকে দ্বিতীয় ম্যাচে একাদশে আছেন বাবর। রানও পেয়েছেন তিনি। তবে আউট হয়ে ফিরতে হয়েছে নাহিদের বলেই। 


বিজ্ঞাপন


বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে বাবর করেছেন ৬৮ রান। দলীয় ১৪২ রানে সাজঘরের পথ ধরেন তিনি, নাহিদের মিডল স্টাম্পের এক বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এ নিয়ে টেস্টে চার ইনিংসে নাহিদের মুখোমুখি হয়ে তৃতীয়বারের মত আউট হলেন পাকিস্তানের এই ব্যাটার। 

বাবর প্রথম নাহিদের মুখোমুখি হয়েছিলেন ২০২৪ সালে। সে বছর দুই টেস্টের সিরিজটি হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে নাহিদের বলেই আউট হন বাবর। এরপর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও টাইগার এই তরুণ পেসারের শিকার হতে হয় তাকে। সেই সিরিজে নাহিদ বাবরকে করেছিলেন ২৪ বল, এরমধ্যেই দুইবার আউট হন তিনি। 

এরপর আজ সিলেট টেস্টেও নাহিদ রানার শিকার হয়েই ফিরতে হয়েছে তাকে। সব মিলিয়ে মোট চার ইনিংসে নাহিদের মুখোমুখি হয়ে তিন ইনিংসেই আউট হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এ কারণেই হয়তো পিএসএল ফাইনালের ম্যাচসেরা রন হার্ডি বাংলাদেশ–পাকিস্তান টেস্টের প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘আমি জানি, কিছু দিনের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি, বাবর তার বিপক্ষে খেলতে চাইবে না।’

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর